17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড : মুহূর্তে আতঙ্কিত যাত্রী

স্নেহা পাল, জয়পুর : রবিবার সকালে রোজকার মতই রাজস্থানের (Rajasthan) মরুপ্রান্তে ছুটছিল দিল্লি থেকে জয়সলমীরগামী স্বর্ণনগরী এক্সপ্রেস। হঠাৎই চলন্ত ট্রেনে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তে আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে।

লোকো পাইলটের তৎপরতায় রক্ষা

ঘটনাটি ঘটে জয়সলমীরের জেঠা চন্দন রেলস্টেশনের কাছে। চলন্ত ট্রেনটির একটি কোচের নিচের অংশে আগুন ও ধোঁয়া দেখা যায়। বিপদের আঁচ পেয়ে লোকো পাইলট দ্রুত ট্রেনটি নিরাপদ স্থানে থামান।

দ্রুত আগুন নিয়ন্ত্রণ

ট্রেন থামানোর পরই রেলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার এক্সটিংগুইশার এবং হাতের কাছে থাকা সরঞ্জাম ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই সময় কিছুক্ষণের জন্য ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল আধিকারিকদের মতে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিক নিরাপত্তা পরীক্ষা করা হয়। তারপরেই ট্রেনটি পুনরায় জয়সলমীরের উদ্দেশে যাত্রা শুরু করে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রেলের একাধিক নিরাপত্তাজনিত ঘটনা একের পর এক সামনে এসেছে।গত ১৪ জানুয়ারি রাজস্থানের (Rajasthan) পোখরান স্টেশনে সাবরমতী এক্সপ্রেসের একটি কোচেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। এর কয়েক দিন আগেই ওড়িশার জকপুর স্টেশনের কাছে এমজিআর নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়।

যদিও প্রতিটি ঘটনাতেই প্রাণহানির কোনও খবর নেই বলে রেল সূত্র থেকে জানানো হয়েছে, তবু পরপর এমন ঘটনার পুনরাবৃত্তি যাত্রী নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন