28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

শুল্ক যুদ্ধের অবসান? ট্রাম্পের ভারত সফর ঘিরে জল্পনা তুঙ্গে!

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) “প্রিয় বন্ধু” হওয়া সত্ত্বেও ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক (Tariff) ও জরিমানা বসিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে নরেন্দ্র মোদীর ‘বন্ধুত্ব’ ভারতের কোনও উপকারে আসেনা, বলে একাধিকবার কটাক্ষ করেছে বিরোধী শিবির। এবার মার্কিন দূত সার্জিও গোর ভারতকে আমেরিকার কাছে “সবচেয়ে গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার শিথিল হবে আমেরিকার শুল্ক (Tariff)?

বস্তুত, মঙ্গলবার ওয়াশিংটন এবং নয়াদিল্লি বাণিজ্য চুক্তি আলোচনার পরবর্তী দফা শুরু করতে চলেছে, বলে জানিয়েছেন সার্জিও গোর। পাশাপাশি, আগামী বছরের মধ্যে ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), বলেও জানিয়েছেন মার্কিন দূতাবাসে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও। দিল্লিতে মার্কিন দূতাবাসে কথা বলার সময় গোর জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্প “আসল বন্ধু” এবং প্রকৃত বন্ধুরা তাদের মতপার্থক্য সমাধান করতে পারে।

ভারত-আমেরিকা “আসল বন্ধু”

দিল্লিতে মার্কিন দূতাবাসে কথা বলার সময় গোর জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ট্রাম্প (Donald Trump) “আসল বন্ধু” এবং প্রকৃত বন্ধুরা তাদের মতপার্থক্য সমাধান করতে পারে। গোর আরও বলেন, “ভারত বিশ্বের বৃহত্তম দেশ। তাই এই কাজ সম্পন্ন করা সহজ নয়, কিন্তু আমরা তা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি উল্লেখ করেন, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্কের জন্য বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, উভয় দেশ নিরাপত্তা, সন্ত্রাস দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যসহ অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করে চলেছে।

সামনের বছর ভারতে আসতে পারেন ট্রাম্প

মার্কিন দূত সার্জিও গোর আরও জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর গোট ভারত সফরের কথা মনে করে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বন্ধুত্বের কথা বলছিলেন। তিনি সম্ভবত দু-এক বছরের মধ্যেই ভারতে আসতে পারেন।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন