27 C
Kolkata
Friday, February 13, 2026
spot_img

ট্রাম্পের মন্তব্যে বিতর্ক, মুখ খুলল বিদেশমন্ত্রক

স্নেহা পাল, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা একটি পুরনো মন্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী একজন “মহান মানুষ” এবং তিনি ট্রাম্পকে “ভালোবাসেন”। একই সঙ্গে ট্রাম্প (Donald Trump) সেই ভিডিওতে মন্তব্য করেন, তিনি মোদীর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করতে চান না।

বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমি ট্রাম্পের  (Donald Trump) ওই ভিডিওটি দেখিনি। কিন্তু যদি সত্যিই এমন কোনও ভিডিও থাকে, তা সত্য বা মিথ্যা যাই হোক না কেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বিরোধীদের দাবি, এই ভিডিওটি ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের সময়ের, সম্ভবত গত বছরের অক্টোবর মাসের। যদিও বর্তমানে দুই দেশের সম্পর্ক উন্নতির পথে রয়েছে এবং সাম্প্রতিক সময়ে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোও তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়, ভারত ও মার্কিনের যৌথ বিবৃতিই বাণিজ্য চুক্তি সংক্রান্ত পারস্পরিক বোঝাপড়ার মূল ভিত্তি। হোয়াইট হাউসের ফ্যাক্টশিটে যে সংশোধন আনা হয়েছে, তা ওই যৌথ বিবৃতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখযোগ্যভাবে, এই ভিডিও ঘিরে রাজনৈতিক চাপ বাড়লেও সরকারিভাবে ভারত বিষয়টির সত্যতা যাচাইয়ের বাইরে কোনও মন্তব্যে করেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন