22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

স্কুল কলেজে content creator ল্যাব! বাজেটে AVGC খাতে বড় চমক

স্নেহা পাল, দিল্লি : চক ডাস্টার, বই খাতা ছাড়াও এবার স্কুলে ঢুকতে চলেছে ক্যামেরা, গেমিং কনসোল আর অ্যানিমেশন সফটওয়্যার। শুনতে মজা লাগলেও কেন্দ্রীয় বাজেটে এমনই চমক দিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সারা দেশের স্কুল কলেজে এখন থেকে Content Creator Lab তৈরি করতে হবে।

রবিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, সারা দেশে ১৫,০০০ টি মাধ্যমিক স্কুল এবং ৫০০ টি কলেজে AVGC খাতে Content Creator Lab স্থাপন করা হবে। এই উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (IICT), মুম্বই।

বাড়ছে কর্মসংস্থানের চাহিদা

অর্থমন্ত্রী জানান, ভারতের AVGC শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে এই খাতে প্রায় ২০ লক্ষ পেশাদার কর্মীর প্রয়োজন হবে। সেই চাহিদা মেটাতে স্কুল ও কলেজ স্তর থেকেই প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জন্য মোট ৪,৫৫১.৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ যাবে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর জন্য। পাশাপাশি অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং ও কমিকস খাতে প্রতিভা উন্নয়নের জন্য আলাদা করে ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ল্যাবের রূপরেখা নিয়ে আশাবাদী শিল্প মহল

যদিও কনটেন্ট ক্রিয়েটর ল্যাবগুলি কীভাবে পরিচালিত হবে বা পাঠ্যক্রম কী হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে IICT প্রতিষ্ঠাতা বোর্ডের সদস্য এবং লক্ষ্যা ডিজিটালের CEO মানবেন্দ্র শুক্লা জানান, এই বাজেট প্রস্তাব AVGC শিল্পের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত, যা স্কুল স্তর থেকেই দক্ষতা তৈরিতে সাহায্য করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন