18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

লোকসভায় ধুন্ধুমার! স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অনাস্থা প্রস্তাব আনার পথে বিরোধীরা

নয়াদিল্লি: ‘বলতে দেওয়া হচ্ছে না’! লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লার (Om Birla) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল বিরোধীরা। বাজেট অধিবেশনে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা বলে জানা গিয়েছে। যার জন্য ২০ দিনের নোটিশ প্রয়োজন। অভিযোগ, রাহুল গান্ধীকে লোকসভা অধিবেশনে বলতে দেওয়া হয়নি। কিন্তু অনুমতি না মেলায় দফায় দফায় মুলতুবি হয় সংসদ।

বস্তুত, বৃহস্পতিবার থেকেই উত্তাল হচ্ছে সংসদ। বুধবার সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর প্রধানমন্ত্রীর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেওয়ার কথা থাকলেও লোকসভায় (Lok Sabha) হাজির হননি নরেন্দ্র মোদী। প্রথমে বিষয়টি রুটিন বলেই মনে করা হলেও বৃহস্পতিবার সামনে আসে বিস্ফোরক দাবি! কংগ্রেস নাকি প্রধানমন্ত্রীকে শারীরিকভাবে আক্রমণের পরিকল্পনা করেছিল। সেই আশঙ্কাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) পরামর্শে ধন্যবাদজ্ঞাপন ভাষণ এড়িয়ে যান মোদী। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

পাশাপাশি, বিরোধীদের অভিযোগ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যখন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের বই থেকে কিছু অংশ পড়তে গেলে তাঁকে বাধা দেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। অথচ একই অধিবেশনে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কংগ্রেস ও গান্ধী পরিবারের বিরুদ্ধে লেখা একটি বই পড়ার অনুমতি দেওয়া হয়। এই দ্বিচারিতার অভিযোগ তুলে বিরোধীরা ভোটাভুটির ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন