26 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

কেন্দ্রর নতুন উদ্যোগ: LPG নয়, ঘরে ঘরে পাইপলাইন গ্যাস

Aaj India Desk, নয়াদিল্লি:পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে ভারতেও জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে গৃহস্থের রান্নাঘরে। এলপিজি (LPG) সিলিন্ডারের আকাল অনুভব হওয়ার মধ্যেই কেন্দ্র প্রত্যেক ঘরে পাইপলাইন সংযোগ (PNG) পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি , ৫০০ টাকার PNG সংযোগ বিনামূল্যে দেওয়া হবে এমন ও ঘোষণা করেছেন , কোনো সিকিউরিটি ডিপোজিটের দরকার নেই। এই পদক্ষেপের মাধ্যমে গৃহস্থদের রান্নার সমস্যা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি সঙ্কট মোকাবিলায় কেন্দ্র দু’দিন আগে পাইপলাইন সংযোগ বাধ্যতামূলক করেছে। নির্দেশ অনুযায়ী, যেসব এলাকায় PNG সংযোগ সম্ভব, প্রতিটি গৃহস্থকে পাইপলাইন সংযোগ নিতে হবে, অন্যথায় তাদের LPG সংযোগ বাতিল হবে। আগেই জানানো হয়েছিল, যারা দুই সংযোগ LPG ও পাইপলাইন ধরে রেখেছেন, তাদের LPG সংযোগ ছাড়তে হবে। এবার কেন্দ্র আরও লোভনীয় প্রস্তাব নিয়ে এসেছে, যাতে পাইপলাইন সংযোগ ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এবং গৃহস্থদের স্বস্তি নিশ্চিত হয়।

কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মার্কেটিং ও তৈল শোধনাগার বিভাগের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, PNG সংযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা ঘরে ঘরে ৫০০ টাকার গ্যাস বিনামূল্যে দিতে প্রস্তুত। বিশেষ সুবিধা হিসেবে কোনও সিকিউরিটি ফি লাগবে না। সরকার চাইছে, LPG-এর পরিবর্তে পাইপলাইন-গ্যাসের ব্যবহার বাড়াতে উৎসাহিত করা হোক, যাতে গৃহস্থালির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়।

কেন্দ্রের সুজাতা শর্মা জানিয়েছেন, যেসব এলাকায় পাইপলাইন সংযোগ (PNG) সম্ভব, সেসব গৃহস্থকে ডাকযোগে তথ্য পৌঁছে দেওয়া হবে। LPG ব্যবহারকারীদের তিন মাসের সময় দেওয়া হয়েছে LPG থেকে PNG-এ স্থানান্তরিত হতে।

তিনি বলেন, LPG-এর জন্য আমদানির ওপর বেশি নির্ভরতা, তাই PNG-তে সরে যাওয়াই ভালো। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই ২.২ লক্ষ গ্রাহক LPG ছেড়ে PNG সংযোগ নিয়েছেন।আরও বেশি মানুষকে উৎসাহিত করার জন্য দিল্লিতে রাস্তা পুনর্নির্মাণের খরচও মকুব করা হয়েছে। PNG প্রকল্প ২৪ ঘণ্টা চালু রাখা যাবে, এবং গত ২৫ দিনে ২.৫ লক্ষ নতুন PNG সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।

কেন্দ্র জানিয়েছে, দেশে LPG-র কোনো অভাব নেই। ইতিমধ্যেই ২৬টি রাজ্যকে ২২ হাজার টন বাণিজ্যিক LPG সরবরাহ করা হয়েছে। একদিন আগে ৩০,৫কেজির সিলিন্ডারও বিতরণ করা হয়েছে। যদিও শহরাঞ্চলে গ্যাস বুকিংয়ের সময়সীমা ২৫ দিন নির্ধারণ করা হয়েছে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ দামে LPG বিক্রি হওয়ার খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন