Aaj India Desk, নয়াদিল্লি: নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু মূলধনের অভাবে সেই পরিকল্পনা অনেক সময়ই থেমে যায়। এবার সেই সমস্যার সমাধানে বড় সুযোগ এনে দিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনা (Pradhan Mantri Bharatiya Janaushadhi Pariyojana)।
এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) খুলে ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, দোকান খোলার জন্য সরকার পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। বিশেষ কিছু ক্ষেত্রে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে, যা দোকানের অবকাঠামো, আসবাবপত্র ও কম্পিউটার কেনার মতো কাজে ব্যবহার করা যায়।
এই কেন্দ্রগুলিতে মূলত জেনেরিক ওষুধ বিক্রি করা হয়, যার দাম বাজারে প্রচলিত ব্র্যান্ডেড ওষুধের তুলনায় প্রায় ৫০% থেকে ৯০% পর্যন্ত কম হতে পারে। ফলে সাধারণ মানুষ কম দামে প্রয়োজনীয় ওষুধ পান, আবার উদ্যোক্তারাও একটি স্থায়ী ব্যবসার সুযোগ পান। এছাড়াও জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) চালানোর ক্ষেত্রে ওষুধ বিক্রির উপর প্রায় ২০ শতাংশ পর্যন্ত মার্জিন পাওয়া যায়। পাশাপাশি মাসিক কেনাকাটার উপর নির্দিষ্ট হারে ইনসেনটিভও দেওয়া হয়, যা ব্যবসাকে আরও লাভজনক করতে সাহায্য করে।
এই প্রকল্পে আবেদন করতে চাইলে আবেদনকারীর কাছে সাধারণত ডি-ফার্মা বা বি-ফার্মা ডিগ্রি থাকতে হয়, অথবা কোনও সংস্থা/এনজিও ফার্মাসিস্ট নিয়োগ করেও কেন্দ্র চালাতে পারে। দোকান খোলার জন্য কমপক্ষে প্রায় ১২০ বর্গফুট জায়গা থাকা প্রয়োজন। ফলে অনেকের মতে, কম পুঁজিতে ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই প্রকল্প নতুন সুযোগ তৈরি করছে। একদিকে যেমন মানুষের কাছে সস্তায় ওষুধ পৌঁছচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও
কীভাবে আবেদন করবেন (সহজ ও সম্পূর্ণ অনলাইন):
- ধাপ ১: অফিশিয়াল ওয়েবসাইট janaushadhi.gov.in�-এ যান।
- ধাপ ২: ‘Apply Online’ অপশনে ক্লিক করুন এবং নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- ধাপ ৩: প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং দোকানের বিবরণ ফর্মে পূরণ করুন।
- ধাপ ৪: নীচের নথিগুলো স্ক্যান/আপলোড করুন:
আধার কার্ড
প্যান কার্ড
ফার্মাসিস্টের সার্টিফিকেট
দোকানের জায়গার নথিপত্র - ধাপ ৫: সব তথ্য যাচাই করে সাবমিট করুন।
- শেষ ধাপ: আবেদন জমা হওয়ার পর বিভাগীয় যাচাইকরণ সম্পন্ন হলে, অনুমোদন মেলে আপনার এলাকায় জন ঔষধি কেন্দ্র খোলার


