22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

Budget 2026-27: সুখবর নেই? নবম বাজেটে হতাশ আমজনতা!

নয়াদিল্লি: রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট (Budget 2026-27) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। যেখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে সংস্কার, কর্মসংস্থান, দক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি-র উপর। এছাড়াও কৃষক, ছাত্রছাত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বাস্থ্যকর্মী এবং যাত্রীদের জীবনমান উন্নত করা ও আয় বাড়ানোর লক্ষ্যে বাজেট ২০২৬-এ একাধিক পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে।

করদাতাদের জন্য কি বললেন অর্থমন্ত্রী?

এদিনের সংসদীয় বাজেট (Budget 2026-27) অধিবেশনে আগামী ১ এপিল থেকে নতুন আয়কর আইন চালু হতে বলেছে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। অডিট না হওয়া ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের জন্য রিটার্ন দাখিলের শেষ সময়সীমা ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কর কাঠামো আরও সরলীকরণ করা হবে। ছোট আয়ের আয়কর ফাঁকির ক্ষেত্রে শুধুমাত্র জরিমানা করা হবে এবং জেল শাস্তি এড়াতে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা করার সুযোগ দেওয়া হবে। তবে আয়করের কাঠামো অপরিবর্তিতই থাকলো নবম বাজেটে।

কোন কোন জিনিসের দাম কমল?

সুগার, ক্যান্সারের মত রোগের ওষুধের দাম কমছে বলে ঘোষণা করা হয় নবম বাজেটে। ক্যান্সারের মোট ১৭ তি ওষুধের দাম কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি সামুদ্রিক পণ্য, চর্মজাত দ্রব্য এবং পারমাণবিক বিদ্যুতের দাম কমবে বলে জানান নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি চাকরির ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে তা এই কমিটি মূল্যায়ন করবে। এছাড়া, প্রতি জেলায় মহিলাদের হোস্টেল তৈরির ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন