27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

হেলমেট ছাড়াই বাইক , আটক বিজেপি বিধায়কের ভাই

স্নেহা পাল, ভোপাল: যে রাজনৈতিক দল আইন মেনে চলার বার্তা দেন সেই দলেরই এক জনপ্রতিনিধির ভাই ভেঙ্গে ফেলেন ট্রাফিক আইন। মধ্যপ্রদেশের (MadhyaPradesh) শিবপুরী জেলায় (Shivpuri) হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে আটক করা হয় করেরার বিজেপি (BJP) বিধায়ক রমেশ প্রসাদ খটিকের (Ramesh Prasad Khatik) ভাই ভাগচন্দ্র খটিককে (Bhagchandra Khatik)। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জরিমানাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ পথ নিরাপত্তা অভিযান চলাকালীন নারওয়ার থানার (Narwar Police Station) সামনে একাধিক বাইক থামানো হয়। সেই সময় ভাগচন্দ্র খটিক ও তাঁর সঙ্গী হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশ তাঁদের জরিমানা করার কথা জানায়।

অভিযোগ, জরিমানার কথা শুনেই ভাগচন্দ্র খটিক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং কর্তব্যরত পুলিশকর্মীদের হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কনস্টেবল পারমল কুশওয়াহা (Parmal Kushwah) ভাগচন্দ্রের বাইকের চাবি নিয়ে থানার দিকে যান। তখনই আরও উত্তেজনা ছড়ায়।

আইন বনাম ক্ষমতা ?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনস্টেবল স্পষ্ট ভাষায় জানান, আইন অনুযায়ী বাইক থানাতেই রাখা হবে। তিনি বলেন, “চাপ দেবেন না। আমি কারও দাস নই, আমি জনসাধারণের দাস।” এর পর দুই পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ ওঠে।

পুলিশের দাবি, তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন সরকারি স্কুলের শিক্ষক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

শেষ পর্যন্ত ঘটনাস্থলেই বিষয়টি নিষ্পত্তি করা হয়। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে অনলাইন চালান কাটা হয়। আইন সবার জন্য সমান এবং পথ নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেই জানিয়েছে নারওয়ার থানার (Narwar Police Station) পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন