34.6 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

মার্চ মাসে এই কদিন টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক! জরুরী কাজের আগে জেনে নিন তারিখ

Aaj lndia Desk, কলকাতা: মার্চ মাসের প্রথম দিন থেকেই বন্ধ দেশের বিভিন্ন শহরে ব্যাংক শাখা , একাধিক দিনে বন্ধ (Bank Holiday) থাকবে বলেও জানা গিয়েছে । আপনি কি আগামী কয়েক দিনে ব্যাংকে কোনো জরুরি কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছেন? আপনার জন্য রইল অত্যন্ত জরুরি তথ্য – কিছু দিনের জন্য ব্যাংক শাখা বন্ধ থাকতে পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করে নিন।

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) জানিয়েছে, সাপ্তাহিক ছুটি, ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির কারণে মার্চে শাখার কার্যক্রমে বিরতি থাকবে। RBI জানিয়েছে, বিশেষ করে দোলযাত্রা, হোলি, রাম নবমী এবং মহাবীর জয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে ব্যাংক শাখা বন্ধ থাকবে (Bank Holiday)। তবে অনলাইন ব্যাংকিং, মোবাইল/ইন্টারনেট ব্যাংকিং, UPI এবং এটিএম পরিষেবা সচল থাকবে বলেই জানা যাচ্ছে ।

মার্চ মাসে প্রধান ব্যাংক ছুটির দিন

  • ১ মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
  • ২ – ৪ মার্চ – হোলি / দোলযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গ ও উত্তর ভারত এ ব্যাংক বন্ধ থাকলেও
    সূত্রের খবর অনুযায়ী ৪ মার্চ পশ্চিমবঙ্গে ব্যাংক খোলা থাকতে পারে ।
  • ৮ মার্চ (রবিবার) – সাপ্তাহিক ছুটি
  • ১৪–১৫ মার্চ – দ্বিতীয় শনিবার ও রবিবার
  • ১৯ মার্চ (বৃহস্পতিবার) – স্থানীয় উৎসবের কারণে বন্ধ
    উগাড়ি / গুড়ি পাড়োয়া উপলক্ষে কর্ণাটক, মহারাষ্ট্র বন্ধ থাকলেও পশ্চিমবঙ্গে খোলা থাকবে ।
  • ২১ মার্চ (শনিবার) – রমজান ঈদ উপলক্ষে সারা দেশে বন্ধ থাকবে
  • ২৬ মার্চ (বৃহস্পতিবার) – রাম নবমী উপলক্ষে পশ্চিমবঙ্গসহ কিছু রাজ্যে যেমন মধ্যপ্রদেশ, মুম্বাই, নাগপুর,মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তর প্রদেশ, চণ্ডীগড়, বন্ধ থাকবে।
  • ২৮–২৯ মার্চ (শনিবার ও রবিবার) – সাপ্তাহিক ছুটি
  • ৩১ মার্চ (মঙ্গলবার) – মহাবীর জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গসহ কিছু রাজ্যে বন্ধ থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন