29 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

নৃশংসতা ছাপিয়ে যাওয়া হত্যা: মানুষ কি সত্যিই পশুর মতো হতে পারে?

Aaj India Desk ,উত্তরপ্রদেশ : অমানবিকতা ও পাশবিকতার সংজ্ঞা ছাপিয়ে যাওয়া এক ঘটনা ঘটল পারসোয়াল গ্রামে, উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায়। রাস্তায় প্রকাশ্যভাবে আইসক্রিম বিক্রেতার গলা কেটে হত্যা (murder) করা হলো, তারপর সেই কাটা মুন্ডু হাতে ঝুলিয়ে নির্বিকারভাবে বাড়ি ফেরা হলো। অবাক করা কথা তারপর সেই মুন্ডুকে পাশে রেখে রান্না করা হলো।

এই কাণ্ড শুধুই এক ব্যক্তির দমনমূলক হিংসা নয় এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক চরম দৃষ্টান্ত। আইন ও প্রশাসন কি এই ধরনের নিষ্ঠুরতার প্রতিরোধে যথেষ্ট শক্ত? আমরা কি সত্যিই নিরাপদ, নাকি ক্রমশই সমাজ এমন নিষ্ঠুরতার জন্য অসহায় হয়ে পড়ছে?এ ধরনের ঘটনা মানবিক সংবেদনশীলতা, সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য এক হাড়হিম করা সতর্কবার্তা। যেখানে মানুষ নিজেই অন্য মানুষকে পশুর মতো ব্যবহার করতে দ্বিধা করে না, সেখানে কি আরও কঠোর আইন ও সামাজিক সচেতনতার প্রয়োজন নেই।

শনিবার, পাঁচদিনের মতোই গ্রামে আইসক্রিম বেচতে গিয়েছিলেন ২৫ বছর বয়সী বাবলু। সংসারের একমাত্র রোজগেরে বাবলু, স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের ভরণপোষণ আইসক্রিম বেচা এবং অন্যান্য কায়িক শ্রমের মাধ্যমে করতেন।

তবে সেই দিন, গ্রামে বছর পঞ্চাশের প্রৌঢ় শংকর যাদবের সঙ্গে কোনো কারণে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। কয়েক মিনিট কথাকাটাকাটির পর আচমকা শংকর ধারালো ছুরি বের করে বাবলুর গলা কেটে ( Murder) দেন। এক মুহূর্তে বাবলুর জীবন চিরতরে শেষ, এবং পরিবার ভেঙে পড়ে এই নৃশংস ঘটনায়।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ধরনের পাশবিক খুন (Murder) কে কি শুধুই একটি আলাদা ঘটনা হিসেবে উপেক্ষা করা সম্ভব? এটি কোনো সাধারণ ঘটনা নয় একটি নৃশংসতা যা মানুষকে পশুর মতো রূপে চিহ্নিত করছে। যেখানে মানবিক সংবেদনশীলতা হারিয়ে যায়, সেখানে আইন, নৈতিকতা এবং সমাজের দায়িত্ব সবই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এই ঘটনাগুলো শুধুই ব্যক্তি হত্যার চেয়ে অনেক বড় এগুলো আমাদের সামাজিক ও নৈতিক সংস্কারকে এক ভয়ঙ্কর আঘাত দিচ্ছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন