23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

‘বাংলাদেশি আছেন কি?’ রাজ্যপালের প্রশ্নের পরেই তোলপাড়, তালাবন্দি চত্বরে ধরা পড়লেন তিন নারী!

Aaj India desk, গুয়াহাটি :সোমবারের সাধারণ ট্রেনযাত্রা আচমকাই মোড় নিল নাটকীয় ঘটনায়। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস- (Guwahati–Bengaluru Express)-এ রুটিন তল্লাশির সময় রেল পুলিশের নজরে পড়েন তিন মহিলা। সন্দেহ বাড়তেই শুরু হয় জিজ্ঞাসাবাদ—আর সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা যায় ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। প্রাথমিক জেরায় তাঁরা জানান, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের খোঁজে ভারতে ঢুকেছিলেন এবং বেঙ্গালুরু যাচ্ছিলেন। এরপরই তাঁদের আটক করে, আইনি প্রক্রিয়া শুরু করে রেল পুলিশ।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে। পুলিশ জানায় “এরা বলছে ময়মনসিংহ বলে একটা জায়গা আছে একটা জেলা আছে বাংলাদেশ এ ওখানে ওদের বাড়ি আছে”—এই উত্তর-এ সেই বক্তব্যের পর থেকেই প্রশাসনিক মহলে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে রেল (Guwahati-Bengaluru Express) পুলিশকর্মীদের দাবি, “নিয়মিত তল্লাশির সময় ট্রেনে ওই তিন মহিলার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়”। কাগজপত্র সন্তোষজনক না হওয়ায় তাঁদের আটক করা হয়।

রেল(Guwahati-Bengaluru Express) পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মানবপাচার চক্র জড়িত কি না, তাও তদন্তের আওতায় রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তিনজনই কাজের অভাবে দেশ ছেড়ে এসেছিলেন বলে দাবি করেছেন। তবে প্রশাসনের বক্তব্য, দেশের নিরাপত্তা ও আইন মেনে চলা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। বৈধ নথি ছাড়া প্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। একাংশের মতে, নজরদারি জোরদার হওয়ায় এ ধরনের ঘটনা সামনে আসছে। অন্যদিকে, মানবিক দৃষ্টিভঙ্গির কথাও তুলছেন কেউ কেউ। সব মিলিয়ে, একটি ট্রেনযাত্রা(Guwahati-Bengaluru Express) থেকেই উঠে এল সীমান্ত, নিরাপত্তা ও জীবিকার জটিল প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন