19 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

১০ মাসেই জীবনের জয়গান: কেরলের ক্ষুদে অঙ্গদাতা আলিনকে রাজকীয় বিদায়

পৌলমী ব্যানার্জী, তিরুঅনন্তপুরম: কেরলে শোকের আবহে শেষ বিদায় জানানো হল মাত্র ১০ মাসের শিশু বেবি আলিনকে। মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হলেও, মৃত্যুর পর তার অঙ্গদান (Organ Donor) চারটি প্রাণে নতুন আশার আলো জ্বালিয়েছে। এত অল্প বয়সে অঙ্গদানের নজির গড়ে সে হয়ে উঠেছে কেরলের অন্যতম কনিষ্ঠ অঙ্গদাতা। মানবিক এই সিদ্ধান্তের জন্য রাজ্য জুড়ে শোকের সঙ্গে মিশেছে গভীর শ্রদ্ধা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা শিশুটিকে ব্রেন ডেড ঘোষণা করেন। কঠিন সেই মুহূর্তে পরিবার অঙ্গদানের (Organ Donor) সিদ্ধান্ত নেয়। দ্রুত চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করে তার অঙ্গ চারজন গুরুতর অসুস্থ রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিস্থাপনের পর সকলেই স্থিতিশীল আছেন।

রাজ্য সরকার বেবি আলিনকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ব্যবস্থা করে। স্থানীয় মানুষ, চিকিৎসক মহল এবং প্রশাসনের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে তার শেষ বিদায় সম্পন্ন হয়। সামাজিক মাধ্যমে বহু মানুষ এই পরিবারের মানবিক সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।

স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা বলেন, অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে এই ঘটনা গুরুত্বপূর্ণ বার্তা দেবে। বিশেষজ্ঞদের মতে, এক জন দাতার অঙ্গ (Organ Donor) একাধিক প্রাণ বাঁচাতে পারে—বেবি আলিন তার উজ্জ্বল উদাহরণ। স্বল্পায়ু জীবন হলেও, বেবি আলিন রেখে গেল অনন্ত মানবতার শিক্ষা—”মৃত্যুর পরেও জীবন বাঁচানো যায়”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন