নয়াদিল্লি: ভারতবিরোধী কোনও বড় সন্ত্রাসের ছক কষছে লস্কর-ই-তইবা (Laskar-e-Taiba)? টার্গেট দিল্লি-আগ্রা? সম্প্রতি এক লস্কর জঙ্গির ভিডিও প্রকাশ্যে আসতেই ফের চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে, লাহোরের এক কর্মসূচী থেকে “দিল্লি কাঁপাব, আগ্রাকে জ্বালিয়ে দেব”, বলে হুমকি দিয়েছে লস্কর (Laskar-e-Taiba) জঙ্গি সৈয়দ আব্দুল রহমান নকভি। যে আবার কুখ্যাত জঙ্গি (Terrorist) হাফিজ সইদ এবং তার ছেলে তালহা সইদের ঘনিষ্ট বলে পরিচিত।
এর আগে একাধিকবার ভারত এবং কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। ভিডিও মারফত জানা গিয়েছে, লাহোরের ওই সমাবেশ থেকে সম্পূর্ণ কাশ্মীরকে পাকিস্তানের (Pakistan) অন্তর্ভুক্ত করার শপথ নেয় লস্কর (Laskar-e-Taiba) জঙ্গি সৈয়দ আব্দুল রহমান নকভি। প্রকাশ্যে ভারত বিরোধী সন্ত্রাস ছড়ানোর হুমকিও দিতে শোনা যায় তাকে।
“আগ্রায় আগুন জ্বালাব, দিল্লিকে কাঁপিয়ে দেব”
লস্করের (Laskar-e-Taiba) মুখোশ সংগঠন পাকিস্তান মারকাজি মুসলিম লিগের নেতা সৈয়দ আবদুল রহমান নকভি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারতকে খণ্ড খণ্ড করে দেব। দিল্লি কাঁপিয়ে দেব। আগ্রা জ্বালিয়ে দেব।” তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
লাহোরের ওই কর্মসূচিতে নকভি ভারত ও কাশ্মীর ইস্যুতে লাগাতার বিষোদগার করেন এবং কাশ্মীরকে ‘আজাদ’ করার শপথ নেন। বক্তব্যে দিল্লি, আগ্রা-সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরকে নিশানা করার প্রকাশ্য হুমকিও উঠে আসে।
নকভির দাবি, “কাশ্মীরকে আজাদ করার দায়িত্ব মারকাজি মুসলিম লিগের। আমাদের ইতিহাস কোরবানির সাক্ষী। পূর্বপুরুষদের শপথ আজও আমরা ভুলিনি—অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করব, আগ্রায় আগুন জ্বালাব, দিল্লিকে কাঁপিয়ে দেব।”
গোয়েন্দা সূত্রের দাবি, সৈয়দ আবদুল রহমান নকভির সঙ্গে কুখ্যাত জঙ্গি (Terrorist) হাফিজ সইদ এবং তার ছেলে তালহা সইদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের মারকাজি মুসলিম লিগকে মূলত হাফিজ সইদের লস্কর-ই-তৈবা ও জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক মুখোশ হিসেবেই দেখা হয়।


