17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“দুপুর ১ টায় ঘটবে পরপর বিস্ফোরণ”? বোমা মেরে দিল্লির ৯ স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি!

নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিনে রাজধানীতে ভয়ংকর বোমাতঙ্ক (Bomb Threat)! সোমবার সকালে দিল্লির ৯ টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! এমনকি তালিকায় রয়েছে সংসদ ভবনও! জানা গিয়েছে, এদিন সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে দিল্লির ৯ টি স্কুলে হুমকি ইমেইল আসে। যেখানে বলা হয়, দুপুর ১ টা ১১ মিনিটে পরপর বিস্ফোরণে উড়ে যাবে রাজধানীর ৯ টি স্কুল। তৎক্ষণাৎ স্কুলগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়।

কাদের নিশানায় দিল্লির স্কুল?

কারা এই হুমকি (Bomb Threat) ইমেল পাঠিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, কোনও খালিস্তানি (Khalistani Terror Group) জঙ্গি গ্রুপ থেকেই পাঠানো হয়েছে ইমেইল গুলি। যেখানে বলা হয়েছে। সোমবার দুপুর ১ টা ১১ মিনিটে দিল্লির ৯ টি স্কুল এবং আগামী ১৩ ফেব্রুয়ারি ‘হিন্দুস্তানি পার্লামেন্টেও বিস্ফোরণ হবে’। ইমেলটিতে প্রেরকের নাম ‘খালিস্তানি ন্যাশানাল আর্মি’ বলে জানা গিয়েছে।

দিল্লির দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী স্কুল, আইএনএ-র ডিটিইএ স্কুল, রোহিনীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুলে এই হুমকি ইমেল (Bomb Threat) আসে।

ইমেইলগুলি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁরা তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) ও দমকলবাহিনী। তবে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন