27 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

হাওড়া-শিয়ালদহসহ ব্যস্ত স্টেশনগুলোতে বসছে হাই-টেক AI ক্যামেরা

Aaj lndia Desk,নয়াদিল্লি: যাত্রী সুরক্ষায় এবার আরও কড়া নজর রেলের। আধুনিক প্রযুক্তির হাত ধরে স্টেশনজুড়ে বসছে স্মার্ট নজরদারি যেখানে মানুষের বদলে ২৪ ঘণ্টা পাহারায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা(AI)। প্রথম ধাপে দেশের ১৮৭৪টি স্টেশনে চালু হচ্ছে এই হাই টেক ব্যবস্থা।

পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী, শুরুতেই নজর থাকবে হাওড়া ডিভিশনের ১৪টি, শিয়ালদহের ৪৭টি এবং মালদার ২টি স্টেশনে। ব্যস্ততার নিরিখে এগিয়ে থাকা হাওড়া, শিয়ালদহ, খড়গপুর ও বর্ধমান এই চারটি স্টেশনেই আগে বসছে যান্ত্রিক চোখ।তবে এবার রেলের দাবি, এই প্রযুক্তি চালু হলে সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করা থেকে শুরু করে দুর্ঘটনা রোধ সব ক্ষেত্রেই বাড়বে দ্রুততা ও নির্ভুলতা। ফলে যাত্রীদের যাতায়াত হবে আরও নিরাপদ ও নিশ্চিন্ত।

রেলের নিরাপত্তা ব্যবস্থায় এবার বড়সড় প্রযুক্তিগত আপগ্রেড। প্রতিটি স্টেশনে বসানো হচ্ছে আইপি-ভিত্তিক অত্যাধুনিক ভিডিও নজরদারি ব্যবস্থা (VSS), যার খরচ জোগাচ্ছে নির্ভয়া ফান্ড।হাই ডেফিনিশন ক্যামেরা আর ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে স্টেশন থেকে শুরু করে রেলের টানেল সব জায়গাতেই থাকবে কড়া নজর। শুধু তাই নয়, টানেলের ভিতরে ছুটে চলা ট্রেনের লাইভ ছবি সরাসরি পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। ফলে ট্রেন ঢোকার আগেই যদি কোনও বিপদের ইঙ্গিত থাকে, তা আগেভাগেই ধরা পড়বে নজরদারিতে।এই স্মার্ট নজরদারি ব্যবস্থার ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে এমনটা আশা করছেন রেল দপ্তর। পাশাপাশি, টানেলের ভিতরেও যাতে নিরবচ্ছিন্ন রেডিয়ো যোগাযোগ বজায় থাকে, তার জন্যও ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যা নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

শুধু প্রযুক্তি নয়,ভিড় নিয়ন্ত্রণেও বড় ভূমিকা নেবে এই নতুন ব্যবস্থা। কোনও ট্রেনে ওঠার সময় যদি অতিরিক্ত ভিড় তৈরি হয়, তা সঙ্গে সঙ্গেই শনাক্ত করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।রেল মন্ত্রকের দাবি, স্টেশনে অবাধ যাতায়াতেও আসছে কড়াকড়ি। বৈধ যাত্রী, অনুমোদিত ভেন্ডার, রেলকর্মী ও নিরাপত্তারক্ষী ছাড়া আর কাউকে অযথা ঘোরাফেরা করতে দেওয়া হবে না।

সব মিলিয়ে, নজরদারি ও নিয়ন্ত্রণ দুদিকেই এই প্রযুক্তি ব্যবস্থার জোর বাড়ায় স্টেশন চত্বরে বিশৃঙ্খলা, গোলমাল বা নাশকতার আশঙ্কা অনেকটাই কমবে বলেই মনে করছে রেল।কিছুদিন আগেই সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ইঙ্গিত দিয়েছিলেন, ভারতীয় রেলের আমূল পরিবর্তনের দিকে এগোচ্ছে কেন্দ্র। আর এবার একের পর এক আধুনিক উদ্যোগে সেই পরিকল্পনার বাস্তব রূপ ধরা পড়তে শুরু করেছে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন