35 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

ভোট প্রস্তুতি পর্যালোচনায় আজই বঙ্গে আসছেন জ্ঞানেশ ভারতী: যাবেন কোথায় কোথায়?

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোট-কে কার্যত ‘সংবেদনশীল’, বলেই মনে করছে নির্বাচন কমিশন (Election Commission)। তাই সরাসরি ময়দানে নেমেই ভোটমুখী বঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের দুই আধিকারিক। সোমবারই রাজ্যে এসে একাধিক জেলায় যাওয়ার কথা রয়েছে তাঁদের।

প্রথমদিনেই কোথায় কোথায় যাবে কমিশনের বিশেষ দল?

১৩ এপ্রিল (সোমবার)

  • পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখা
  • বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনো
  • সেখান থেকে আলিপুরদুয়ারে যাত্রা
  • বিকেলে ভোটার সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিয়ে বৈঠক

১৪ এপ্রিল (মঙ্গলবার) (অন্য প্রতিনিধি দল):

  • আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যাত্রা
  • জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক

১৫ এপ্রিল (বুধবার):

  • জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

১৬ এপ্রিল (বৃহস্পতিবার):

  • কালিম্পং থেকে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

১৭ এপ্রিল (শুক্রবার):

  • দার্জিলিং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সম্ভাবনা

টহল দিচ্ছেন সিইও মনোজকুমার আগরওয়ালও

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। সেইসঙ্গে ‘সংবেদনশীল’, ‘অতি সংবেদনশীল’ জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছিল যাতে হিংসা এড়ানো যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে টহল দিচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার মনোজকুমার আগরওয়াল। সরাসরি এলাকাবাসীদের সঙ্গে কথোপকথন করছেন তিনি।

উল্লেখ্য, ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর বাকি মাত্র ১০ দিন! আগামী ২৩ এপ্রিল মোট ২৯৪ টি আসনের মধ্যে উত্তরবঙ্গ সহ বাংলার মত ১৫২ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় কলকাতা সহ বাকি আসনগুলিতে ভোটগ্রহণ ২৯ এপ্রিল। ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ মে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন