28 C
Kolkata
Tuesday, April 14, 2026
spot_img

“জয় শ্রী রাম বললেই ৫০০ টাকা ছাড়”! রাম-নামে ‘ব্যবসা’ না ‘রাজনীতি’? বিতর্কে শহরের খ্যাতনামা ডাক্তার!

কলকাতা: মুমূর্ষু প্রিয়জনকে হাসপাতালে নিয়ে গেলে মানুষ চিকিৎসককেই ভগবান মনে করেন। আর কিছু কিছু অসাধু চিকিৎসক (Doctor) মানুষের সেই বিপদের ফায়দা তুলে তাঁদের লুট করে। বিপদের সময় রোগীর পরিবারকে ভরসা দেওয়ার পরিবর্তে ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থ খরচ করায়! এমনই এক অসাধু ডাক্তার হলেন প্রকাশ হাজরা ওরফে পি কে হাজরা (P K Hazra), বলে অভিযোগ। কলকাতা শহরের অন্যতম খ্যাতনামা কার্ডিওলজিস্ট। যার রোগীদের একাংশ তাঁকে ঈশ্বর মনে করেন। আবার একাংশের মত উনি রক্তচোষা পিশাচের মত বিপদে পড়া মানুষদের নিংড়ে টাকার পাহাড়ে বসে আছেন। উল্লেখ্য, ওনার চেম্বারে ফিস আড়াই থেকে ৩০০০ টাকা বলে জানা গিয়েছে!

X Link: https://x.com/ANI/status/2043653027270430876

চিকিৎসকের কোনও জাত, ধর্ম নয় না। তাঁদের ধর্ম একটাই মানুষের সেবা করা, মানুষকে সুস্থ করে তোলা। কিন্তু এই সাদা কোট পরা ডাক্তার আসলে একটি বিশেষ রাজনৈতিক দলের ঝান্ডাধারী! এমনকি ভগবান রামের নামেও ব্যবসা করতেও ছাড়লেন না, বলছেন নেটিজেনরা। সোমবার নিজের সমাজমাধ্যমে তিনি পোস্ট করেন, “জয় শ্রী রাম বললে ৫০০ টাকা ছাড়”! মানে রামের নামে ব্যবসা করছেন, তাও আবার একজন চিকিৎসক! ওই পোস্টকে ঘিরে তুলকালাম।

https://www.facebook.com/photo?fbid=2198451917565052&set=a.111104319633166

নেটিজেন থেকে রাজনৈতিক দল, কটাক্ষের ঝড় উঠেছে সর্বত্র। আমজনতা বলছে, ধর্মের নামে চিকিৎসা (Doctor)! এ কোন যুগে বাস করছি আমরা? অনেকেই বলছেন, চিকিৎসকের গায়েও যদি রাজনীতির রং থাকে, মানুষ তাহলে কাকে ভরসা করবেন? অনেকেই আবার আশঙ্কা করছেন, “উনি কি তাহলে সংখ্যালঘুদের চিকিৎসা করেন না?”

এই সুযোগে ময়দানে নেমে পড়েছে তৃণমূলও। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু ঠাকুর কটাক্ষের ঝড় তুলে বলেন, “”চিকিৎসা পেশা একটি মহৎ পেশা… প্রত্যেক চিকিৎসককেই শপথ গ্রহণ করতে হয় যে, তাঁরা সবাইকে সমানভাবে সেবা প্রদান করবেন… এই পেশাকে কোনো রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত নয়। একজন হৃদরোগ বিশেষজ্ঞ—যিনি বিজেপির পতাকা ও টুপি পরিহিত অবস্থায় রয়েছেন—তিনি একটি পোস্ট করেছেন যে, যিনিই ‘জয় শ্রী রাম’ বলবেন, তিনি ৫০০ টাকার ছাড় পাবেন… চিকিৎসকদের উচিত নয় মানুষের প্রতি কোনো প্রকার বৈষম্য করা… আমি এর তীব্র বিরোধিতা করেছি… আজ আমাদের একটি বৈঠক রয়েছে…”।

কি লিখেছিলেন পি কে হাজরা?

রবিবার ফেসবুকে তিনি পোস্ট করেন, “৫০০ টাকা জয় শ্রীরাম ডিসকাউন্ট অন পি কে হাজরা (P K Hazra) অ্যাপোলো ক্লিনিক বালিগঞ্জ”। এরপর সোমবার বিকেলে তিনি আরও একটি পোস্ট করেন। জেকাহ্নে লেখা হয়, “এটি স্পষ্ট করা হচ্ছে যে, এখানে ব্যক্ত মতামতগুলো আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া হয়েছে। অধিকন্তু, “জয় শ্রী রাম” প্রকল্পটি শুধুমাত্র আমার অ্যাপোলো ক্লিনিক, বালিগঞ্জে প্রযোজ্য; মণিপাল হাসপাতালে নয়।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন