27 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

রেগেমেগে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল! দলের ছেলেদের দিলেন ধমক! কিন্তু কেন?

কলকাতা: ভোটের আগে দেওয়াল দখলকে কেন্দ্র করে যেখানে ধুন্ধুমার বেঁধে যায়, সেখানে নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)! সেইসঙ্গে দলীয় কর্মীদের দিলেন তুমুল ধমক! কিন্তু কেন? সমাজমাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করেছে কুণাল ঘোষ। যেখানে তাঁকে বলতে শোনা যায়, সিপিএমের পোস্টারের উপর তাঁর পোস্টার লাগিয়ে দিয়েছে তৃণমূলের কর্মীরা।

যাতে রেগেমেগে একের পর এক পোস্টার ছিঁড়ে ফেলেন তিনি। পোস্টটির ক্যাপশনে কুণাল লেখেন, “তৃণমূলের কিছু অল্পবয়সী কর্মী প্রচারে অতি উৎসাহে সিপিএমের পোস্টারের উপর আমার পোস্টার লাগায়। ( যেটা বিজেপি 34, 35-এ করছে আমার পোস্টারে)। সন্ধ্যায় খবর পেয়ে আমি যাই। এসব আমি পছন্দ করি না। নিজের হাতে নিজের পোস্টার ছিঁড়ে দিয়েছি।”

X Link: https://x.com/KunalGhoshAgain/status/2042623423332106743

কোনও অন্য পার্টির পোস্টারের উপর পোস্টার লাগানো হবে না, সাফ সাফ বলেন কুণাল (Kunal Ghosh)। “সিপিএমের পোস্টারের উপর কেন আমার পোস্টার লাগিয়েছে? সব ছিঁড়ে নে। দরকার হয় সিপিএমের কাছ থেকে ওদের পোস্টার এনে আমাদের ছেলেরা লাগিয়ে দেবে। এসব ওদের জমানায় হয়েছে। আমরা এসব করি না”, বলেন কুণাল।

কুণালের এই ঘটনায় রাজনৈতিক সৌজন্যের বার্তা থাকলেও, বিশ্লেষকদের মতে এর মধ্যে রয়েছে ভোটের আগে বৃহত্তর কৌশলও। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে কুণাল (Kunal Ghosh) আমজনতার কাছে পরিচ্ছন্ন রাজনীতির বার্তা দিতে চাইছেন। একইসঙ্গে ভোটের মুখে সব রাজনৈতিক দলের প্রতিই একটি নৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন, যেখানে প্রতিযোগিতা থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখার ইঙ্গিত স্পষ্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন