32 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

আজ থেকেই তাপমাত্রার উল্টো খেলা -বৃষ্টি নয়, বাড়ছে ভ্যাপসা যন্ত্রণা!

Aaj India Desk, কলকাতা: আরামদায়ক আবহাওয়ার পর্ব শেষ হতে চলেছে। শুক্রবার থেকেই রাজ্যজুড়ে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে একধাক্কায় পারদ কয়েক ডিগ্রি বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী সোমবার ও মঙ্গলবার বিকেলের দিকে কিছু জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে গরমের দাপট কমার সম্ভাবনা নেই। বরং বৃষ্টি থামার পর বাড়বে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম।

শুক্রবার থেকেই তাপমাত্রার এই ঊর্ধ্বগতি স্পষ্ট হবে। বৃহস্পতিবার যেখানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, সেখানে শুক্রবার তা বেড়ে প্রায় ৩২ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। রবিবারের মধ্যে এই তাপমাত্রা ৩৬ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে(Weather Forecast)।

গরমের সঙ্গে বাড়বে অস্বস্তির মাত্রাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। শহরে বর্তমানে আর্দ্রতার পরিমাণ প্রায় ৮০ শতাংশ, যা দিনের সঙ্গে সঙ্গে আরও বেড়ে প্রায় ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। ফলে বাইরে বেরোলে অস্বস্তি আরও তীব্র হবে, বিশেষ করে রোদ ও গরমে কাজ করা মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে (Weather Forecast)।

বৃষ্টির সম্ভাবনাও খুবই সীমিত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পার্বত্য অঞ্চল ছাড়া রাজ্যের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনি ও রবিবারও উল্লেখযোগ্য বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (Weather Forecast)। ফলে টানা রোদ ও চৈত্রের দাবদাহে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা থাকছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন