Aaj India Desk, কলকাতা : বলিউডের মিস্টার আমির খান এর প্রযোজনায় আসন্ন রোমান্টিক ছবি ‘ এক দিন ‘ (Ek Din) – এর টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এসেছে।মুক্তির পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সকলের প্রিয় অরিজিৎ সিং, আর রেকর্ডিং হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, অরিজিতের নিজের শহরে।
প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে ৮ লক্ষের বেশি ভিউ কুড়িয়েছে গানটি। সোশ্যাল মিডিয়াতেও গানটি ঘিরে শুরু হয়েছে আলোচনা ও প্রশংসার ঝড়।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সাই পল্লবী ও জুনায়েদ খান। সুর করেছেন রাম সম্পত, আর কথা লিখেছেন আইরশাদ কামিল।
আগামী মাসে ১ মে -এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ এক দিন ‘ (Ek Din) । আর তার আগেই প্রথম গানেই দর্শকদের মন জয় করে নিয়েছে টিম।
গান প্রকাশের পাশাপাশি আরও একটি ঘটনা নজর কেড়েছে , যার সাক্ষী গোটা বিশ্ব বাসী ছিল , অরিজিতের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার পরও তাঁকে ফের রাজি করাতে নিজে মুর্শিদাবাদে তাঁর বাড়িতে যান আমির। চার দিন সেখানেই কাটান , এবং ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে মেঝেতে পাত পেড়ে খাওয়া, সবকিছুতেই অংশ নেন তিনি।
পাশাপাশি তাকে তাঁর অবসরের কথা পুনর্বিবেচনা করতে , রাজি করাতে এবং ব্যক্তিগতভাবে তাঁকে ছবিতে গান গাওয়ার জন্য অনুরোধ করতেও দেখা যায়।
শুধু রোমান্টিক ছবিই নয়, বরং এক আবেগঘন প্রত্যাবর্তনের গল্পও হয়ে উঠছিল ,যেখানে সঙ্গীত, বন্ধুত্ব ও অনুরোধ মিলিয়ে তৈরি হয়েছে এক বিশেষ ।


