Aaj India desk, মুম্বই: দক্ষিণী তারকাজগতের দুই জনপ্রিয় মুখ—রাশ্মিকা মন্দানা(Rashmika Mandanna) এবং বিজয় দেবরাকোন্ডা(Vijay Deverakonda)—যাদের ভক্তরা ভালোবেসে ডাকেন ‘ভিরোশ’(Virosh) তাঁদের সাম্প্রতিক বিয়ের সাজ ঘিরে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠেছে। ছবিটি দেখেই যেন থমকে যাবার মতো। লাল-সোনালি ঐতিহ্যবাহী পোশাকে তাঁদের উপস্থিতি যেন সরাসরি পুরাণের পাতা থেকে উঠে আসা রাম-সীতার আধুনিক রূপ!
ছবিটি দেখেই, প্রথমেই চোখে পড়ে ফুলে-র মোড়া মণ্ডপ। চারদিকে গাঁদা আর জুঁইয়ের মালা, উপরে সবুজ পাতার সাজ—একেবারে খাঁটি দক্ষিণী বিয়ের আবহ যেন।
এদিকে রাশ্মিকা-র পরনে গাঢ় লাল শাড়ি, ভারী সোনার গয়না, মাথায় ঐতিহ্যবাহী অলঙ্কার—সব মিলিয়ে এক অনাড়ম্বর অথচ রাজকীয় লুক যেন। আরেকদিকে বিজয়ের সাজও কম যায় না—সাদা ধুতি, খোলা বক্ষ, গলায় ফুলের মালা আর কপালে তিলক। দু’জনের হাত ধরে এগিয়ে যাওয়ার সেই মুহূর্তে গোলাপের পাপড়ি উড়ছে—দৃশ্যটা যেন সিনেমার ক্লাইম্যাক্স যেন অথচ আবেগটা পুরো তাই বাস্তব।
নতুনত্ব কি জানেন?
এই সাজের সবচেয়ে বড় চমক কী জানেন? আধুনিকতার ভিড়ে যেখানে ডিজাইনার গাউন বা ফিউশন লুক ট্রেন্ডে, সেখানে ‘ভিরোশ’(Virosh) বেছে নিয়েছেন শুদ্ধ ঐতিহ্য। কোনও অতিরিক্ত চাকচিক্য নয়, বরং সংস্কৃতি আর আচারকে গুরুত্ব। দক্ষিণ ভারতের বিয়েতে যে সরলতা আর আধ্যাত্মিকতার ছোঁয়া থাকে, সেটাই তাঁরা তুলে ধরেছেন নিজেদের স্টাইলে।
এখান দিয়ে একটাই ধারণা তৈরী হয় যে তাঁদের “স্টাইল” তাই অনুপ্রেরণা হয়ে ওঠার মূল কারণ। তাঁরা প্রমাণ করলেন, ট্রেন্ড মানেই পশ্চিমি সাজ নয়—নিজের শিকড়ও হতে পারে সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট। ভক্তদের কাছে এই লুক শুধু ফ্যাশন নয়, এক আবেগের গল্প যেন — তার মধ্যে আছে যেন ভালবাসা, ঐতিহ্য আর সম্মানের মেলবন্ধন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাজার হাজার কমেন্ট। কেউ বলছেন ‘ড্রিম ওয়েডিং’, কেউ আবার লিখছেন ‘রাম-সীতা ভাইবস’। আমিও বলব, এই লুক নিছক স্টাইল নয়—এ এক সাংস্কৃতিক বার্তা। তাই প্রশ্ন উঠছেই—আগামী দিনের বিয়ের ট্রেন্ড কি তবে দক্ষিণী ঐতিহ্যের দিকেই ফিরছে? আপনাদের কি মনে হয়?
সময়ই তার উত্তর দেবে কি?তবে এই মুহূর্তে ‘ভিরোশ’(Virosh)এর এই বিয়ের সাজ নিঃসন্দেহে স্টাইল জগতের হট টপিক যেন!


