22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

গুলি চালানোর অভিযোগে গ্রেফতার এই অভিনেতা! টার্গেট কে ছিলেন?

মুম্বই: বলিউড স্টারদের সমালোচনায় বরাবর বিতর্কের মুখে পড়েছেন তিনি। নিজেকে চলচ্চিত্র সমালোচক বলেই পরিচয় দেন। অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। এবার সেই বিতর্কিত কামাল আর খানের (Kamal R Khan) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনায় তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারার একটি ফ্ল্যাটে থাকেন পরিচালক তথা লেখক নীরজ কুমার মিশ্র, মডেল প্রতীক বেদি।

সম্প্রতি পরিচালয়ের ফ্ল্যাটে ৪ রাউন্ড গুলি চলার খবর পায় পুলিশ। ঘটনার তদন্তে নেমে নেমে মুম্বই পুলিশ জানতে পারে, কামাল আর খানই (Kamal R Khan) পরিচালকের ফ্ল্যাটে গুলি চালিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি কামালকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (Mumbai Police)। তাঁকে আন্ধেরির আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদে কামাল আর খান গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কে কামাল আর খান?

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিনেমার সমালোচনা করতে দেখা যায় তাঁকে। বলিউড স্টারদের নিন্দায় বেশ বিতর্কিত তিনি। নিজেকে চলচ্চিত্র সমালোচক বলেই পরিচয় দেন কামাল আর খান (Kamal R Khan) ওরফে কে আর কে। ‘দেশদ্রোহী’ নামক একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।

পরিচালক নীরজ কুমার মিশ্রই কি ছিলেন টার্গেট?

পুলিশি জিজ্ঞাসাবাদে গুলি চালানোর কথা স্বীকার করে নিলেও কামাল আর খান বলেছেন, কাউকে আঘাত করতে তিনি গুলি চালাননি। নিজের বন্দুক পরিষ্কার করে সামনের একটি ম্যানগ্রোহ অরণ্য লক্ষ করে গুলি চালাতে গিয়েই বিপত্তি ঘটে। কোনও কারণে গুলি জঙ্গলে না গিয়ে ওয়াশিওয়ারা স্থিত পরিচালকের ফ্ল্যাটে গিয়ে লাগে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন