29.7 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

সাঁতরাগাছিতে ভয়াবহ ধাক্কা! দুর্ঘটনায় চোট শ্রীজাতের

Aaj India Desk, কলকাতা:পথ দুর্ঘটনার শিকার কবি, গীতিকার ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay)। মঙ্গলবার বিকেলে আচমকাই সামনে আসে এই খবর। জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাংলা সাহিত্য ও সংস্কৃতি মহলে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। ঠিক কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? কোথায় এবং কখন এই ঘটনা ঘটেছে? আর এখন কেমন আছেন শ্রীজাত? এই সব প্রশ্নেই উদ্বিগ্ন তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।

সূত্রের খবর, দুর্ঘটনার পর দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়েন ঘনিষ্ঠরা। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা ঠিক কেমন, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে শেষ করে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Bandopadhyay) গাড়ি। পিছন দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। এতে পেশিতে চোট পান কবি-গীতিকার।

সূত্রের খবর, ধাক্কার জেরে শ্রীজাতের গাড়িটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়ায় তাঁর অনুরাগী মহলে। এদিকে ঘটনার কথা জানতে পেরে কবির শারীরিক অবস্থার খোঁজও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

কলমের জাদুতেই দীর্ঘদিন ধরে পাঠক-শ্রোতার মন জয় করে আসছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবিতা ও গানের পাশাপাশি চলচ্চিত্রের জগতেও তিনি নিজের স্বাক্ষর রেখেছেন। কয়েক বছর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘ মানবজমিন ‘ অবলম্বনে একটি সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় ব্যাপক সাড়া ফেলা দক্ষিণী মেগাবাজেট ছবি ‘পুষ্পা ‘র বাংলা সংস্করণের গান ও সংলাপও তাঁরই লেখা, যা দর্শকদের মধ্যেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

তবে এত কিছু মধ্যেই এই প্রসঙ্গে শ্রীজাতের স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানান, শ্রীজাতকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি বিশ্রামে রয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন