27 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

“আমার শ্রোতা না হলে Swipe করুন!” ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা অরিজিৎ সিং-এর

কলকাতা: প্লেব্যাক থেকে অবসরগ্রহণের পর তাঁকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। তিনি হলেন ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী, জিয়াগঞ্জের মাটির ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি তাঁর জিয়াগঞ্জের বাড়িতে আমির খানের হঠাৎ উপস্থিতিতে আশার আলো দেখেছিলেন অরিজিৎ-ভক্তরা। সম্প্রতি সেই সাক্ষাতের জল্পনার যবনিকা পতন ঘটেছে দু-দিন আগে।

আমির খানের নিজস্ব প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যার টাইটেল ছিল “এক দিন”। যেখানে জিয়াগঞ্জের অলিগলি, অরিজিতের (Arijit Singh) বাড়িতে পাট পেড়ে খাওয়া থেকে শুরু করে ঘুড়ি ওড়ানো, এমনকি রাতে বাইক ভ্রমণে গঙ্গা-অভিসার সবকিছুই তুলে ধরা হয় সেই গানের ভিডিওতে।

এ যেন অরিজিতের ভক্তদের কাছে মরুভূমির মাঝে স্নিগ্ধ-শীতল জলাধার। তবে এখানেই শেষ নয়। প্রিয় শিল্পীর অপেক্ষারত ভক্তদের উদ্দেশ্যে আরও এক চমক দিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। উল্লেখযোগ্যভাবে ‘অবসর’ ঘোষণার পর তাঁর এই পোস্টটিও ব্যাপকভাবে ভাইরাল।

কি বললেন অরিজিৎ?

এক্সের পোস্টটির শুরুতেই অরিজিৎ সিং (Arijit Singh) লেখেন, “এটি শুধুমাত্র আমার শ্রোতাদের জন্য। আমার শ্রোতা না হলে এটি পড়ার প্রয়োজন নেই। এখুনি ‘সোয়াইপ’ করতে পারেন”। এরপরেই ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা লেখেন সঙ্গীতশিল্পী।

X Link: https://x.com/Atmojoarjalojo/status/2026285958296199675

তিনি লেখেন, “এই নির্মম পৃথিবীতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমি নতুন কাজ নিচ্ছি না, তবু আমার কাছে যে সব অসমাপ্ত গান রয়েছে, তা কম নয়। আমাকে অনেক গান শেষ করতে হবে। আর তা নিয়ে বারবার মানুষদের ব্যাখ্যা দিতে যাবেন না। এই অসমাপ্ত গানগুলো বছরভর, বা হয়ত সামনের বছর পর্যন্ত রিলিজ হবে”।

এরপর অরিজিৎ লেখেন, “আপনারা শান্ত থাকুন। সমাজমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকুন। আপনার শরীর থেকে স্পাইক প্রোটিন দূর করুন, 5G ত্যাগ করুন, ভালোবাসা পড়ুন, ধ্যান করুন।
জয় দেবী!”

অরিজিৎ সিং (Arijit Singh) এই পোস্টের মাধ্যমে একযোগে তাঁর ভক্তদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি হেটার্সদেরও মোক্ষম জবাব দিয়েছেন বলে মনে করছেন অনেকে। প্লেব্যাক থেকে অবসরগ্রহণের পরপরই অনুস্কা শঙ্করের সঙ্গে মঞ্চ মাতান তিনি। তারপরেই রিলিজ হল আমির খান প্রোডাকশনের “এক দিন”। এখন নতুন কি চমক আসতে চলেছে, তার অপেক্ষায় দিন গুনছেন অরিজিৎ-ভক্তরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন