23.4 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

জিয়াগঞ্জে ফের তারকাদের আনাগোনা, অরিজিৎ সিংকে ঘিরে নতুন জল্পনা ?

Aaj India Desk, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাড়িতে বলিউড ও টলিউডের একাধিক তারকার উপস্থিতি ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি জিয়াগঞ্জে নিজের বাড়িতে চার দিন কাটিয়েছেন ‘Mr. Perfectionist’ আমির খান। জানা গিয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘Ek Din’ এর গানের রেকর্ডিংয়ের কাজেই এই সফর। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আমিরের পুত্র জুনায়েদ খান। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) স্টুডিওতেই সম্পন্ন হয়েছে গানের কাজ। ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ে ফিরে যান অভিনেতা।

এর এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জিয়াগঞ্জে দেখা গেলো অভিনেতা যীশু সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে। সূত্রের দাবি, তাঁরা অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন। যদিও প্রকল্পটি ইন্দ্রদীপের পরিচালনায় কোনও ছবি না কি জিশুর প্রযোজনা সংস্থার নতুন কাজ তা এখনও স্পষ্ট নয়।

এই ধারাবাহিক সফরকে কেন্দ্র করে টলিউডে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। বিশেষ করে বলিউড ও টলিউডের শিল্পীদের একসঙ্গে উপস্থিতি বড়সড় সঙ্গীত বা কাজের সম্ভাবনাকে উস্কে দিয়েছে। তবে সংশ্লিষ্ট কোনও পক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে জিয়াগঞ্জে এই তারকাসমাবেশ ঘিরে জল্পনাই এখন টলিপাড়ার প্রধান আলোচ্য বিষয়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাড়ি ও স্টুডিও , সব মিলিয়ে আপাতত এই শান্ত শহরই বিনোদন জগতের নজরের কেন্দ্রে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন