29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

মেয়ের আগে ছেলের বিয়ে,সচিন টেন্ডুলকরের ছেলের বিয়ের আসরে মোদী-শাহ-রাহুল?

পৌলমী ব্যানার্জি, মুম্বই: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) বাড়িতে এখন বিয়ের সানাই বাজার প্রস্তুতি তুঙ্গে! আগামী ৫ই মার্চ, ২০২৬ চার হাত এক হতে চলেছে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এবং সানিয়া চাধার।

মুম্বইয়ের বিলাসবহুল ভেন্যুতে বসবে এই হাই-প্রোফাইল বিয়ের আসর। মূল বিয়ের তিন দিন আগে থেকেই শুরু হয়ে যাবে ধুমধাম করে প্রাক-বিবাহের সমস্ত অনুষ্ঠান। ইতিমধ্যেই হবু পুত্রবধূর বিয়ের আমন্ত্রণ জানাতে সপরিবারে দিল্লি পাড়ি দিয়েছেন ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন (Sachin)। মূলত মুম্বইয়ের ভেন্যুতে বসবে এই রাজকীয় আসর।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— দেশের তাবড় সব ব্যক্তিত্বদের হাতে বিয়ের কার্ড তুলে দিলেন সচিন (Sachin) । সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি এবং হবু দম্পতি অর্জুন ও সানিয়া। শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, সচিন দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গেও। আসন্ন শুভ অনুষ্ঠানের জন্য তাঁদের আশীর্বাদ চেয়েছেন টেন্ডুলকর পরিবার।

সূত্রের খবর, এই মেগা বিয়ের আসরে রাজনৈতিক জগতের পাশাপাশি খেলার দুনিয়ার নক্ষত্রদেরও মেলা বসতে চলেছে।

সাধারণ মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, ক্রিকেটের রাজপুত্রের ছেলের বিয়েতে আর কী কী চমক অপেক্ষা করছে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন