23.4 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

রশ্মিকার ‘থ্যাঙ্ক ইউ’-তেই সিলমোহর? ফেব্রুয়ারির ফুলে বাজতে চলেছে বিয়ের বাঁশি!

Aaj India desk, মুম্বই: বছরের শুরুতেই টলিপাড়া থেকে বলিউড—সবখানেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সত্যিই কি বিয়ে করছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা (Rashmika Mandanna ও Vijay Deverakonda)? অবশেষে দেখা গেল জল্পনায় ইতি টানলেন রশ্মিকা(Rashmika Mandanna)নিজেই। একটি ছোট্ট “Thank you” তে -বার্তায় পৌঁছে দিলেন। আর তাতেই কার্যত নিশ্চিত হয়ে গেল ২৬ ফেব্রুয়ারি, ২০২৬-এই তাঁদের চার হাত এক হচ্ছে।

বিনোদন পোর্টাল বলিউড হাঙ্গামা-র তরফে অভিনেত্রীকে শুভেচ্ছা জানানো হলে, রশ্মিকা (Rashmika Mandanna)সেই বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্রের দাবি তে জানা যায়। এর বাইরে কিছু বলেন না তিনি। তবে এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াই বহুদিনের জল্পনাকে বাস্তবের মাটিতে নামিয়ে এনেছে।

জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুর-এ ঘনিষ্ঠ পরিবার-পরিজনদের উপস্থিতিতে একটি ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে হবে। তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের কেউ এই মূল অনুষ্ঠানে আমন্ত্রিত নন। পরে হায়দরাবাদ ও মুম্বইয়ে বন্ধু ও সহকর্মীদের জন্য বড় আকারের রিসেপশন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই বিয়ের আর এক গুরুত্বপূর্ণ দিক—গোপনীয়তা। বিভিন্ন প্রতিবেদনে দাবি, অনুষ্ঠানে ‘নো-ফোন’ নীতি রাখা হয়েছে। এমনকি একটি শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিয়ের ভিডিওর একচেটিয়া সম্প্রচারাধিকারের প্রস্তাবও নাকি এসেছিল। তবে সেই প্রস্তাব নাকচ করেছেন এই জুটি। বিশেষ করে বিজয় (Vijay Deverakonda) নাকি চান, জীবনের এই মুহূর্তটি শুধুই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে—কোনও বাণিজ্যিক পরিসরে নয়।

তাই বিয়ের আগে দু’জনেরই কাজের চাপ কম নয়। একটি বিজ্ঞাপনের শুটিং একসঙ্গে সারার পর স্বল্প বিরতিতে যাচ্ছেন তাঁরা। রশ্মিকার (Rashmika Mandanna)ব্যস্ত সময়সূচির কারণে বিয়ের পর দ্রুতই কাজে ফিরতে হবে তাঁকে।

তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই জনসমক্ষে উন্মুক্ত হয়ে যায়। সেই প্রেক্ষিতে রশ্মিকা-বিজয়ের(Rashmika Mandanna ও Vijay Deverakonda) এই সিদ্ধান্ত যেন এক অন্য বার্তা দেয় বলে ভালোবাসার মুহূর্তকে কখনও কখনও আলো থেকে সরিয়েও বাঁচিয়ে রাখা যায়। জাঁকজমকের বাইরে, সম্পর্কের নির্জন উষ্ণতাই যে আসল—এই বিয়ের প্রস্তুতি যেন সেই কথাই মনে করিয়ে দেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন