Aaj India Desk , জয়পুর: রাজকীয় শহরে রাজকীয় বিয়ে। রশ্মিকা-বিজয়ের বিয়ের (Rashmika-Vijay’s wedding) মেনুতেই আসল চমক। অনুরাগীদের দেওয়া নাম ‘ভিরোশ’ । সেই নামেই তাঁরা ভালোবাসার এই অধ্যায়কে স্বীকৃতি দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তাঁদের বিয়ে।
ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন হয়েছে আরাবল্লির কোলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাহাড়ঘেরা এই রাজপ্রাসাদে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রাক্বিবাহ ও বিয়ের অনুষ্ঠান।
দীর্ঘদিনের জল্পনা, কানাঘুষো আর অনুরাগীদের কৌতূহলের অবসান
দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা (Rashmika-Vijay’s wedding) এবার সত্যিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরের রাজকীয় আবহে। কিন্তু আয়োজন একেবারেই ব্যক্তিগত , সেখানেই চার হাত এক হবে তাঁদের।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ের (Rashmika-Vijay’s wedding) অনুষ্ঠানটি রাখা হয়েছে একান্ত ঘরোয়া পরিসরে। অতিথি তালিকায় থাকছেন মাত্র ৮০ থেকে ১০০ জন দু’পক্ষের পরিবার ও অতি ঘনিষ্ঠ বন্ধুরাই।কোনও তারকাখচিত জমকালো আসর বা মিডিয়ার ভিড় নয়, বরং নিরিবিলি পরিবেশেই এই বিশেষ দিনটিকে উপভোগ করতে চান তারকা যুগল।
ঝলমলে আলো নয়, সম্পর্কের উষ্ণতাকেই প্রাধান্য দিচ্ছেন তার এমনটাই বলছে ইন্ডাস্ট্রি মহল। রাজকীয় আয়োজনই নয়, মেনুতেও আন্তর্জাতিক ছোঁয়া রেখেছে যুগল। বিয়ের ভেন্যু সাজানো হয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে। তবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে মেনু। ভারতীয় বিভিন্ন প্রদেশের ঐতিহ্যবাহী পদ ছাড়াও থাকছে জাপানি ও অন্যান্য আন্তর্জাতিক ডেলিকেসি।
বিশেষভাবে ডিজাইন করা মেনুকার্ডে এমন কিছু পদের নাম রাখা হয়েছে, যার উচ্চারণই অনেকের কাছে কঠিন বলে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।


