21.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

রাজপাল যাদবের নতুন অধ্যায় , ‘Rajpal Naurang Yadav ‘

Aaj lndia Desk, মুম্বই : জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav ) তিহাড় জেল থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই শুরু করেছেন নিজের ইউটিউব চ্যানেল, যা তিনি নিজেই ঘোষণা করেছেন , পাশাপাশি তিনি এও বলেন তিনি তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

গত মাসে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আদালতে আত্মসমর্পণ করে , তিহাড় জেলে প্রায় ১০–১২ দিন কাটানোর পর রাজপাল (Rajpal Yadav) কে ১৭ ফেব্রুয়ারি জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ ।

রাজপাল যাদব (Rajpal Yadav ) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় শেয়ার করে তিনি অনেকদিন ধরেই নিজের নতুন পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই সময় এখন এসে গিয়েছে , পাশাপাশি তিনি নিজের নতুন চ্যানেলের নাম ও প্রকাশ করেন ‘ Rajpal Naurang Yadav ‘।  তিনি স্পষ্ট করে দেন চ্যানেলটি থেকে পরিবার বান্ধব বিনোদন মূলক অনুষ্ঠান উপভোগ করবে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী দর্শক , ভিন্ন ধারার কন্টেন্ট থাকবে, ভ্লগ, মিনি , সিরিজ, হাস্যরসাত্মক ভিডিও, শুটিং এর পিছনের গল্প এবং ব্যক্তিগত জীবনের গল্প ও ।

ভিডিওর শেষে রাজপাল ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘এই চ্যানেলটি আপনার উপভোগ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ‘ তিনি তাঁর ভক্তদের সমর্থন এবং আশীর্বাদ কামনা করেন। রাজপালের এই ডিজিটাল উদ্যোগকে অনেক অনুরাগী ইতোমধ্যেই স্বাগত জানিয়েছে, মন্তব্যে ও শুভেচ্ছাই ভরে উঠেছে কমেন্ট বক্স ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন