23 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

নাচতে থাকা সুরক্ষা-সামগ্রী’ দৃশ্যে আপত্তি, বাঙালি পরিচালকের প্রস্তাবে না জুহির!

পৌলমী ব্যানার্জী,মুম্বই: একটি দৃশ্য, আর তাতেই আপত্তি! ‘নাচতে থাকা সুরক্ষা-সামগ্রী’ দেখানোর প্রস্তাব পেতেই নাকি সোজা না বলে দেন অভিনেত্রী। বাঙালি এক পরিচালকের ছবিতে কাজের কথা থাকলেও, সেই বিশেষ দৃশ্যের কারণেই পিছিয়ে আসেন সে।

সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ‘ডান্সিং কন্ডোম’-এর মতো কনসেপ্ট রাখা হয়েছিল। সেটিকেই বাংলায় বলা হয়েছে ‘নাচতে থাকা সুরক্ষা-সামগ্রী’। এই দৃশ্যটি নিয়ে অস্বস্তি প্রকাশ করেন জুহি চাওলা (Juhi chawla)। তাঁর মতে, বিষয়টি সংবেদনশীল এবং তা ভিন্নভাবে উপস্থাপন করা উচিত।

পরিচালক নাকি চেয়েছিলেন দৃশ্যটি হালকা মজার ছলে দেখাতে। কিন্তু জুহির (Juhi) মনে হয়েছে, এতে ভুল বার্তা যেতে পারে। তাই তিনি ছবিটি না করার সিদ্ধান্ত নেন। যদিও এই নিয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি অভিনেত্রী। ঘনিষ্ঠ মহলের দাবি, স্ক্রিপ্টের বেশিরভাগ অংশই তাঁর পছন্দ ছিল। কিন্তু ওই একটি দৃশ্যই শেষ পর্যন্ত বড় বাধা হয়ে দাঁড়ায়।

চলচ্চিত্রমহলে এই ঘটনাকে ঘিরে এখন আলোচনা তুঙ্গে। অনেকেই বলছেন, জুহি (Juhi) নিজের ভাবমূর্তি ও দায়িত্ববোধের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, এমন সাহসী কনসেপ্ট নতুন আলোচনা তৈরি করতে পারত।

তবে আপাতত নিশ্চিত, ওই ছবিতে জুহি চাওলাকে (Juhi chawla) দেখা যাবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন