Aaj India Desk, লন্ডন : লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (BAFTA) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একটি শব্দের মাধ্যমেই সেই মঞ্চে নজর কাড়েন তিনি।
সেরা নন-ইংরেজি ভাষার ছবির পুরস্কার প্রদান করতে রবিবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলের মঞ্চে ওঠেন আলিয়া। এই অনুষ্ঠানে আলিয়া ভাট মঞ্চে উঠে প্রথমেই হিন্দিতে বলেন, “নমস্কার! আগলা অ্যাওয়ার্ড এক অ্যাসে ফিল্ম কে লিয়ে হ্যায়, জো ইংলিশ মে নেহি হ্যায়।” পরে সেই বাক্যটি তিনি ইংরেজিতে ব্যাখ্যা করে জানান, সিনেমার ভাষাই বিশ্বজনীন।
আলিয়ার বাফটায় (BAFTA) উপস্থিতি ও মঞ্চভাষণ সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, অনুষ্ঠানমঞ্চে হিন্দিতে স্বাগত জানানো মূলত একটি পেশাদারী পরিকল্পিত স্ক্রিপ্ট ছিল, যা ভারতের বৃহৎ দর্শক ও ডিজিটাল বাজারকে আকর্ষণ করার উদ্দেশ্যে তৈরি। ইতিহাসে হিন্দি বা নিজস্ব ভাষায় আন্তর্জাতিক মঞ্চে স্বাগত জানানো নতুন নয়। এর আগেও রবার্তো বেনিনিজি, পেনেলোপ ক্রুজ, বং জুন হো প্রমুখ নিজের মাতৃভাষায় ভাষণ দিয়েছেন।
তবে অন্যদিকে এই বিশেষ মুহূর্তটি দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকে তাকে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি হিসেবে দেখেছেন এবং তার আভিজাত্যপূর্ণ গাউন, আত্মবিশ্বাসী উপস্থিতি ও সহজ ভঙ্গি মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়, যেখানে ভক্তরা তাঁর স্টাইল এবং ভাষা ব্যবহারের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, এই মঞ্চে আলিয়ার উপস্থিতি ভারতের চলচ্চিত্র ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার দিক থেকে গুরুত্বপূর্ণ।
এই দিন আলিয়া ভট্টের পোশাকও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। মার্কিন হালিউড আইকন মেরিলিন মনরোকে অনুকরণ করে কাস্টম গুচ্চি গাউন পরে তিনি উপস্থিত হন। গাউনটি সিলভার সিকুইন ও মাইক্রোবিড দিয়ে তৈরি, সঙ্গে শিয়ারলিং শাল। সব মিলিয়ে বাফটার (BAFTA) মঞ্চ আর মন উভয়ই জয় করেছেন দেশি গ্ল্যাম কুইন আলিয়া।


