Aaj lndia Desk, নয়াদিল্লি: দুর্ঘটনায় গুরুতর আহত ভারতের জনপ্রিয় মোটোভ্লগার অনুরাগ দোভাল (Anurag Doval), ইনস্টাগ্রামে লাইভ সম্প্রচারের সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দিল্লি–মীরাট এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।দ্রুতগতিতে ছুটে চলা গাড়িটি মুহূর্তই সবার চোখের সামনে নিয়ন্ত্রণ হারায়। গাড়ি চালাচ্ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস ১৭’ প্রতিযোগী অনুরাগ দোভাল (Anurag Doval), বর্তমানে ইউকে০৭ রাইডার (UK07 Rider) নামে বেশি পরিচিত,গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল প্রায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার, সেই অবস্থাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও যদিও নিশ্চিত নয় , প্রশাসন পুরো ঘটনাটি তদন্ত করছে। লাইভ চলাকালীন অনুরাগ দোভাল (Anurag Doval ) এর কথাতেই ইঙ্গিত ছিল , যে এটি হতে পারে তাঁর ‘শেষ ভিডিয়ো ‘, যা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কিছুদিন আগে তিনি জানিয়েছেন যে ইন্টারকাস্ট ম্যারেজের কারণে পরিবারের কিছু সদস্যের কাছ থেকে মানসিক চাপ ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তিনি সে কথা নিজের ইউটিউব ভিডিওতেই প্রকাশ করেন ।
দুর্ঘটনার পর অনুরাগ দোভালকে(Anurag Doval) দ্রুত সুভার্তি হাসপাতালে (Subharti Hospital) ভর্তি করা হয়, বর্তমানে যেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে আঘাত কত টা গুরুতরতা এখনও হাসপাতাল বা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। ঘটনার ভিডিও ক্লিপ এবং লাইভ ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, স্বাভাবিক ভাবেই অনুরাগের ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।


