Aaj India desk, মুম্বই: লাইভ কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার বদলে অনেক সময়ই দেখা যায় শিল্পীরা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। অর্থাৎ লিপ-সিঙ্ক করছেন আর এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার সেই অভিযোগেই যেন সুর মিলালেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাঁর সোজাসাপ্টা মন্তব্য করলো কনসার্টে লিপ-সিঙ্ক করা মানেই “আলসেমি”নাকি!
সম্প্রতি উদ্যোক্তা ও পডকাস্ট হোস্ট Raj Shamani-র পডকাস্টে হাজির হয়ে এই প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন শ্রেয়া (ShreyaGhoshal)।
সেখানে তিনি বলেন, “এটা আসলে একটা লেজি অ্যাক্ট। আপনে মেহনত নেহি করি— মানে আপনি পরিশ্রমই করেননি। আমার ব্যক্তিগত মত অনুযায়ী এটা ভালো পদ্ধতি নয়।”
শ্রেয়ার (Shreya Ghoshal) কথায়, একজন শিল্পীর নিজের কাজ নিয়ে কিছু নীতিবোধ থাকা উচিত। তিনি স্পষ্ট জানান, এমন কোনও পারফরম্যান্স তিনি জনসমক্ষে আসুক চান না, যেটা তিনি নিজেই শুনতে পারবেন না। তাঁর ভাষায়, “আমার কোনও গান বা লাইভ পারফরম্যান্স যদি এমনভাবে প্রকাশ পায়, যেটা শুনতে আমারই অস্বস্তি হয়, সেটা আমার কাছে অপমানজনক। তখন মনে হয়— কেন করলাম এটা?”
এখানেই শেষ নয়। তার মতে, জনপ্রিয়তা বা সাফল্য পাওয়ার পর অনেকেই মনে করেন তাঁরা যেন ‘সিংহাসনে’ বসে গেছেন। কিন্তু শ্রেয়ার (Shreya Ghoshal) বক্তব্য, সেই জায়গা ধরে রাখতে হলে প্রতিদিন পরিশ্রম করতেই হবে। তিনি বলেন, “আপনি যদি সেই ক্রাউন বা থ্রোন অর্জন করে থাকেন, তাহলে সেটাকে হালকাভাবে নেওয়া যাবে না। প্রতিদিন নিজের শিল্পকে ঘষেমেজে আরও ভালো করতে হবে।”
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, এই মন্তব্যে হয়তো ইঙ্গিত রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনার দিকেও। যেমন, সম্প্রতি AP Dhillon যখন The Great Indian Kapil Show-তে হাজির হয়েছিলেন, তখন তাঁর জনপ্রিয় গান With You পরিবেশন করার সময় লিপ-সিঙ্ক করার অভিযোগ ওঠে। দর্শকদের একাংশ তখনই প্রশ্ন তুলেছিলেন— লাইভ শোতে গান না গেয়ে শুধু ঠোঁট মেলানো কি আদৌ গ্রহণযোগ্য?
তাই সেখান থেকেই প্রশ্ন উঠছে— শ্রেয়ার (Shreya Ghoshal) এই মন্তব্য কি শুধুই সাধারণ মতামত, নাকি ইন্ডাস্ট্রির গায়কদের উদ্দেশেই একপ্রকার সতর্কবার্তা?


