22.4 C
Kolkata
Tuesday, February 24, 2026
spot_img

৭৯ তম BAFTA-র মঞ্চে ইতিহাস রচনা

Aaj India Desk,লন্ডন: হলিউডকে পিছনে ফেলে জয়জয়কার ভারতীয় ছবির। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত মণিপুরি ছবি ‘বুং’য়ের (Boong)।

Boong ছবিটি British Academy of Film and Television Arts (BAFTA) ২০২৬-এ Best Children’s and Family Film বিভাগে সেরা ছবির সম্মান পেল।

ফারহান আখতারের প্রযোজনায় নির্মিত এই মণিপুরি ভাষার সিনেমা বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল।

সূত্রে তরফে জানা গিয়েছে, ছবিটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় তো বটেই পাশাপাশি একাধিক বড় প্রযোজনাকে পিছনে ফেলে এই পুরস্কার নিজের ঝুলিতে পুরে নিয়েছে।

সম্প্রতি লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ট্রফি গ্রহণ করেন ছবির পুরো টিম। ভারতীয় ছবির এটি অন্যতম উল্লেখযোগ্য জয় বলে মনে করছেন চলচ্চিত্র মহল এক অংশ ।

ছবিটির প্রযোজক Farhan Akhtar এর কথায়, আঞ্চলিক ভাষার গল্পও যে আন্তর্জাতিক দর্শকের মন ছুঁতে পারে, ‘বুং’ তার জ্বলজ্যান্ত উদাহরণ ।

‘বুং’ মূলত সাধারণত এক কিশোরের আবেগঘন যাত্রার গল্প, যেখানে পরিবার, সম্পর্ক এই সব ই ফুটে উঠেছে। শিশু ও পরিবারের জন্য নির্মিত এই ছবি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই জয় শুধু একটি ছবির সাফল্য নয়—বরং ভারতীয় আঞ্চলিক সিনেমার বৈশ্বিক স্বীকৃতির এক নতুন অধ্যায়।

কাকতালীয়ভাবে ‘বাফটা’র মঞ্চে জয়জয়কারের দিনই ছিল ফারহান আখতারের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের বিশেষ দিনে এমন পুরস্কার লাভ যে তাঁর বিবাহ বার্ষিকীকে আরও রঙিন করে তুলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন