28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

গান থেমে গেল চিরতরে, ইন্ডিয়ান আইডল ৩-এর বিজেতা প্রশান্ত তামাং আর নেই!

কলকাতা: না ফেরার দেশে ইন্ডিয়ান আইডল (Indian Idol) ৩-এর বিজেতা প্রশান্ত তামাং (Prashant Tamang)। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৪৩ বছর বয়সে দার্জিলিং-এর পাহাড়ের কোল থেকে উঠে আসা সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্সে তিনি লেখেন, “ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়ক এবং জাতীয়ভাবে সুপরিচিত শিল্পী প্রশান্ত তামাং-এর আকস্মিক ও অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দার্জিলিংয়ের পাহাড়ের সঙ্গে তাঁর সম্পর্ক এবং একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বাংলার মানুষের কাছে বিশেষভাবে প্রিয় ছিলেন। আমি তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রশান্তের (Prashant Tamang) মৃত্যুর খবর সর্বপ্রথম প্রকাশ্যে আনেন ইন্ডিয়ান আইডলে তাঁর সহ প্রতিযোগী ভাবেন ধনক। তিনি বলেন, “আমাদের কাছে বিশেষ তথ্য নেই। তবে যতদূর জানা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়েই চলে গেলেন প্রশান্ত।”

দার্জিলিং-এর পাহাড় থেকে সলমন খানের ছবিতে কাজ

পাহাড়ের রাণী দার্জিলিং-এর থেকে যাত্রা শুরু করে কলকাতা পুলিশে কনস্টেবল, তবে সঙ্গীত তাঁকে নিয়ে যায় দেশের অন্যতম বড় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে। দেশের অন্যতম সুপরিচিত সঙ্গীতশিল্পী প্রশান্ত তামাং (Prashant Tamang) সম্প্রতি সলমন খান অভিনীত ‘দ্য ব্যাটেল অব গালওয়ান”-এর শুটিং শেষ করেছিলেন। ২০০৭ সালে সর্বপ্রথম স্পতলাইটে আসেন তামাং।

তাঁর গান দার্জিলিং এবং উত্তরপূর্ব ভারতে বিশেষভাবে জনপ্রিয় ছিল। ইন্ডিয়ান আইডল ৩ জেতার পর সঙ্গীতের পাশাপাশি বিনোদন জগতেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন দার্জিলিং-এর প্রশান্ত তামাং (Prashant Tamang)। ‘বীর গোর্খালি’ এবং ‘আষাঢ়ে মহিনামা’-র মতো গানের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন, যা গোর্খা সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সঙ্গীত হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তার অভিনয়ের জন্যও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ‘পাতাল লোক’ সিরিজের সিজন ২-এ ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন