27.2 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

গম্ভীরের সঙ্গে প্রেমিকার পরিচয় , BCCI-র নিয়মে কি ফাঁসলেন হার্দিক?

Aaj India Desk, মুম্বই : ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) -কে সম্প্রতি তাঁর বান্ধবী মাহিকা শর্মা (Mahika Sharma)-র সঙ্গে দেখা গিয়েছে। জানা যায়,আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ICC Men’s T20 World Cup 2026) -এর ফাইনাল ম্যাচের আগে তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)-এর সঙ্গে নিজের বান্ধবীর আলাপ করিয়ে দেন। ভারতীয় দল যখন মুম্বই বিমানবন্দর থেকে ফাইনাল খেলতে আমেদাবাদের উদ্দেশে রওনা দিচ্ছিল, সেই সময়ই বিমানবন্দরে এই মুহূর্তটি সামনে আসে।

ভারতীয় দল যখন ফাইনাল খেলতে মুম্বই থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিচ্ছিল, সেই সময় নিরাপত্তা পরীক্ষার লাইনে গম্ভীরের ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন হার্দিক ও মাহিকা। তখনই বান্ধবীর হাত ধরে এগিয়ে এসে কোচের কাঁধে টোকা দিয়ে আলাপ করিয়ে দেন তিনি। গম্ভীরও সৌজন্য বজায় রেখে মাহিকাকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। এরপর বোর্ডিং পাস হাতে নিয়ে দলের সঙ্গে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন কোচ।ঘটনাটি ঘিরে আলোচনা শুরু হয়েছে, কারণ বড় টুর্নামেন্টে সাধারণত ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা বান্ধবীদের উপস্থিতি খুব একটা দেখা যায় না। যদিও বিমানবন্দরে উপস্থিত ক্যামেরাম্যানদের অনুরোধে হাসিমুখেই একসঙ্গে ছবি তোলেন হার্দিক ও মাহিকা।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (Board of Control for Cricket in India)-এর কড়া নিয়মে বড় টুর্নামেন্ট বা বিদেশ সফরের সময় সাধারণত ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার অনুমতি থাকে না।আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ( ICC Men’s T20 World Cup 2026)-এও সেই নীতিই কার্যকর রয়েছে। ২০২৪-২৫ সালের বর্ডার–গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) শেষে আবার নতুন করে এই নিয়ম জোরদার করা হয়।তবে নিয়মের মধ্যেই একটি সুযোগ রয়েছে – খেলোয়াড়রা চাইলে নিজেদের খরচে পরিবারের সদস্যদের জন্য আলাদা করে বিমানের টিকিট বা হোটেলের ব্যবস্থা করতে পারেন।এই নিয়ম মেনেই চলছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি দলের সঙ্গে অফিসিয়াল বাসেই যাতায়াত করছেন। অন্যদিকে তাঁর বান্ধবী মহিলা শর্মা (Mahika Sharma)-র জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে টুর্নামেন্ট চলাকালীন কাছাকাছি থাকলেও দলের নিয়ম ভাঙা না হয়।

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ICC Men’s T20 World Cup 2026) -এর ফাইনাল সামনে। রবিবার (৮ মার্চ) শিরোপার লড়াইয়ে ভারতীয় (India) ক্রিকেট দল এর প্রতিপক্ষ নিউ জিল্যান্ড (New Zealand )।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে দুর্দান্ত লড়াইয়ে ইংল্যান্ড (England) -কে ৭ রানে হারায় ‘মেন ইন ব্লু’। ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়াম। (Wankhede Stadium)-এ প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে তোলে ২৫৩ রান। ইংল্যান্ড শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে করতে পারে ২৪৬ রান, ফলে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নেয় ভারত।

এখন গোটা ভারতবাসীর চোখ রবিবার সন্ধ্যার দিকে। অপেক্ষা একটাই – আবার কি ভারতের মাথাতেই উঠবে ২০২৬ সালের শিরোপার মুকুট? অগণিত সমর্থকের প্রার্থনা, লড়াই আর উত্তেজনার মাঝে প্রশ্ন একটাই-২৬-এর ট্রফি কি ফের ফিরবে ভারতের ঘরেই?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন