25.2 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতেই বিয়ের সানাই! এবার সাত পাকে বাঁধা পড়ছেন কুলদীপ যাদব

Aaj India desk, মুসৌরি: বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও টাটকা। তার মাঝেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব (KuldeepYadav)। মাঠে বিশ্বজয়ের নায়ক, আর এবার ব্যক্তিগত জীবনে বিয়ের মঞ্চে। জানা গিয়েছে বিশ্বকাপ ট্রফি জেতার মাত্র কয়েক দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই স্পিনার।

আগামী ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরির এক বিলাসবহুল রিসর্টে সাতপাকে বাঁধা পড়বেন কুলদীপ (Kuldeep Yadav) এবং তাঁর ছোটবেলার বন্ধু বংশিকা (Vanshika)।

ক্রিকেটমহলে এখন জোর গুঞ্জন—বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই বিয়ের আয়োজন!

যদিও এই বিয়ের পরিকল্পনা অনেক আগেই হয়েছিল। গত বছর জুন মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আংটি বদল করেছিলেন কুলদীপ(Kuldeep Yadav) ও বংশিকা (Vanshika)। তখনই শোনা গিয়েছিল, শিগগিরই বিয়ে সারবেন তারা। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে সেই পরিকল্পনা পিছিয়ে দেন ভারতীয় স্পিনার।

এবার বিশ্বকাপ জয়ের পরই যেন সব প্রস্তুতি চূড়ান্ত। জানা গিয়েছে, ১৩ মার্চ থেকেই শুরু হবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেদিনই হবে হলদি ও মেহেন্দির অনুষ্ঠান। আর পরদিনই চার হাত এক হবে কুলদীপ (Kuldeep Yadav) ও বংশিকার (Vanshika)। যদিও বিয়ের অনুষ্ঠানে মূলত দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

তবে চমকও থাকছে। বিশ্বকাপ ফাইনালের দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন কুলদীপের (KuldeepYadav) বাবা। সেখানেই ছেলের বিয়েতে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

বিয়ের আসর যতটা ঘরোয়া, রিসেপশন ততটাই জমকালো হওয়ার সম্ভাবনা। ১৭ মার্চ লখনউয়ে নবদম্পতির রিসেপশন আয়োজন করা হবে। সেখানে ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকা, বিসিসিআই কর্তা এবং ক্রিকেট দুনিয়ার পরিচিত মুখদের দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বংশিকা উত্তরপ্রদেশের শ্যামনগরের বাসিন্দা এবং বর্তমানে এলআইসি-তে কর্মরত। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের শুরু।

যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই বেশ সংযত থেকেছেন কুলদীপ (KuldeepYadav) তাই এতদিন তাদের প্রেমের গল্প খুব একটা প্রকাশ্যে আসেনি। বিশ্বকাপ জয়ের পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কুলদীপ যাদব (KuldeepYadav) মাঠে বল ঘোরানোর পর এবার বিয়ের বন্ধনে ঘুরতে চলেছে তাঁর জীবনের নতুন ইনিংস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন