Aaj India Desk, মুম্বই: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি যে এখনও পিতৃতান্ত্রিক মনোবৃত্তি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি, সেটা আরও এক বার প্রমাণিত। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলেই এখনও শোনা যায় মহিলার নির্দেশে কাজ করতে অস্বস্তি বোধ করেন এক শ্রেণীর পুরুষ ।
জনপ্রিয় অভিনেতা বরুণ সোবতি (Barun Sobti) সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন , ক্ষমতাশালী নারীদের সঙ্গে কাজ করা বা তাদের নির্দেশ মানা অনেক পুরুষের জন্য এখনও অস্বস্তিকর । তিনি এও বলেন, “ যদি কোনো নারী দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করেন, অনেক পুরুষই তা মানতে চান না সহজে । শুধু নির্দেশ মানা নয়, নিজের অবস্থান স্পষ্ট করলেও অনেকের কাছে তা অস্বস্তিকর হয়ে ওঠে। ”
তাঁর মতে এটি কেবল ইন্ডাস্ট্রির সমস্যা নয়, বরং সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিফলন।
এক সংবাদমাধ্যমে কাছে বরুণ এও বলেন, “কোন পরিবারে বেড়ে ওঠা, তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা একেবারেই অস্বীকার করতে পারি না। বলতে পারি না যে , একথা সত্য নয়। এটা একেবারে ধ্রুব সত্য এবং বাস্তব যে মহিলাদের নির্দেশ মেনে চলতে সমস্যা হয় পুরুষদের । এটা এখনও একটা বড় সমস্যা । দৃঢ় চরিত্রের মহিলাদের নিয়ে অস্বস্তিতে ভোগেন পুরুষরা। কোনও মহিলা যদি নিজের মতামত দৃঢ় ভাবে তুলে ধরেন, অনেক পুরুষই তাতে অস্বস্তি বোধ করেন । নির্দেশ মেনে চলা তো দূর, কোনও মহিলা যদি দৃঢ় ভাবে তাঁর মতামত তুলে ধরেন, তাতেই অনেক পুরুষকে অস্বস্তিতে পড়তে দেখেছি আমি। সকলের কথা বলছি না, তবে সিংহভাগের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। ”
বর্তমানে বরুণ (Barun Sobti) OTT প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ “Kohrra 2”–তে অভিনয় করছেন,
যেখানে মোনা সিংহের অধস্তন হিসেবে দেখা গিয়েছে বরুণকে (Barun Sobti), এই সিরিজে তার কাজ দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে ।
তবে অনেকেই মনে করছেন বরুণের (Barun Sobti) মতো জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা মোনার অধস্তন একটি চরিত্রে অভিনয়ে রাজি হলেন? বরুণকে আরও বলতে শোনা যায়, এই অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারের জন্য নতুন দিক খুলেছে শুধু তাই না, পাশাপাশি শিল্প ও দর্শকের মনোভাবেও ধীরে ধীরে পরিবর্তন আনছে।
বর্তমানে বরুণ সোবতি (Barun Sobti) OTT প্ল্যাটফর্মে অন্যতম জনপ্রিয় মুখ। অভিনেতা এও বলেন , OTT- এর সাফল্য তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তাঁর কথায়, OTT-র সাফল্য অনেক কিছু বদলে দিয়েছে। ‘Asur’ দিয়ে শুরু হয়েছিল, এরপর ‘Kohrra’ আসার পর আরও পরিবর্তন যা লক্ষণীয়। মানুষ এই শো গুলো দেখছে, এবং পছন্দ ও করছে। তিনি আশাবাদী আগামী দিনেও মানুষ ঠিক এত টাই ভালোবাসা দেবেন ।


