36 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

টলিপাড়ায় গ্রহণ! রাহুলের মৃত্যুশোক কাটিয়ে না উঠতেই মাতৃহারা সুদীপ্তা-বিদীপ্তা!

কলকাতা: রাহুলের মৃত্যুতে অভিনেত্রী সুদীপ্তা (Sudipta) ধরা গলায় বলেছিলেন, “ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হল বলতে পারব না, তবে আমার অনেক ক্ষতি হল”! বন্ধু-হারা হওয়ার শোক কাটিয়ে উঠতে পারেননি বাংলা চলচ্চিত্র জগতের দাপুটে অভিনেত্রী দুই বোন সুদীপ্তা-বিদীপ্তা। কিন্তু নিয়তিতে যেন আরও কষ্ট লেখা ছিল তাঁদের। চিরনিদ্রায় চলে গেলেন তাঁদের মা দীপালি চক্রবর্তী।

বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল তাঁর। তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্ত্যু বার্ধক্যজনিত কারণে চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না দীপালি দেবী। অবশেষে জীবনযুদ্ধে ইতি টেনে পাড়ি দিলেন না ফেরার দেশে।

টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একের পর এক প্রিয়জন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন অভিনেত্রী সুদীপ্তা (Sudipta) ও বিদীপ্তা। অভিনয়ের পরিবারে বড় হয়ে ওঠা দুই বোনের জীবনে এ যেন আরও এক গভীর আঘাত। বহু আগেই হারিয়েছেন তাঁদের বাবা, নাট্যজগতের বিশিষ্ট মুখ বিপ্লব কেতন চক্রবর্তীকে। এবার না ফেরার দেশে পাড়ি দিলেন তাঁদের মা, প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তীও।

ইতিমধ্যেই বন্ধু তথা ভ্রাতৃসম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকাহত ছিলেন সুদীপ্তা (Sudipta)। সেই ক্ষত এখনও শুকোয়নি, তারই মধ্যে মাতৃহারা দুই বোন। ব্যক্তিগত জীবনের এই একের পর এক শোক যেন আরও ভারী করে তুলেছে টলিপাড়ার আকাশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন