24 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

ভক্তদের জন্য বড় উপহার! মুক্তির অপেক্ষায় অরিজিতের গান

Aaj lndia Desk, কলকাতা: চলতি বছরের শুরুতেই মন খারাপের খবর শুনিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh) প্লে-ব্যাক গান থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত দিয়ে। জানিয়ে ছিলেন, নতুন করে আর কোনও প্লে-ব্যাক প্রোজেক্ট হাতে নেবেন না।

তবে সেই ঘোষণার মধ্যেও ছিল একটুখানি আশার আলো। তিনি স্পষ্ট করে দেন, তাঁর গাওয়া বেশ কিছু গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে যেগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। আর সেই তালিকাতেই রয়েছে ভুলভুলাইয়া (Bhool Bhulaiyaa )-এর “ভূত বাংলো” গানটি। ফলে, নতুন করে গান না এলেও অরিজিতের কণ্ঠে এই অপেক্ষমাণ ট্র্যাকগুলোই এখন ভক্তদের কাছে বড় প্রাপ্তি। বলা ভালো, প্রতিটি মুক্তি যেন এক একটি সারপ্রাইজ গিফট!

কয়েক মাস আগেই প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। জানিয়ে দিয়েছিলেন, নতুন করে আর তাঁকে শোনা যাবে না ছবির গানে। কিন্তু হঠাৎই চিত্রনাট্যে টুইস্ট! অরিজিৎ কি তবে নিজের কথাই ভাঙতে চলেছেন? কারণ, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর গাওয়া একটি নতুন হিন্দি ছবির গান যা নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার (Akshay Kumar ) এবং পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan)। তাঁদের আসন্ন ছবি ভূত বাংলো (Bhooth Bangla) ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এই খবর এই হরর -কমেডির একটি বিশেষ রোমান্টিক গানে নাকি কণ্ঠ দিয়েছেন অরিজিৎ! তাহলে কি এটাই তাঁর ‘শেষের আগে শেষ’ সারপ্রাইজ? নাকি নতুন করে ফিরছেন প্লে-ব্যাকে সেটাই এখন বড় প্রশ্ন!

ছবির প্রযোজক একতা কাপুর চেয়েছিলেন এমন এক কণ্ঠ যা মুহূর্তে ছুঁয়ে ফেলতে পারে সাধারণ মানুষের মন। আর রোমান্টিক গানের ক্ষেত্রে সেই ম্যাজিকের নাম একটাই অরিজিৎ সিং (Arijit Singh)। তাই বিশেষ এক প্রেমের গানের জন্য ভরসা রাখা হয়েছে তাঁর উপরেই। গত মাসেই মুক্তি পাওয়া ছবির প্রথম গান ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এবার অপেক্ষা অরিজিতের কণ্ঠে সেই বহু প্রতীক্ষিত রোমান্টিক ট্র্যাকের। শোনা যাচ্ছে, আগামীকালই প্রকাশ্যে আসতে পারে গানের টিজার আর সেখানেই চূড়ান্ত উত্তেজনা! চলতি বছরের জানুয়ারিতে প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অরিজিৎ। জানিয়েছিলেন, নতুন করে আর কোনও অ্যাসাইনমেন্ট নেবেন না। তবে তাঁর গাওয়া একাধিক গান এখনও মুক্তির অপেক্ষায় আর “Bhooth Bangla”-র এই গানটিও সেই তালিকারই অংশ। ফলে ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে বড় উপহার।

তার উপর, দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে ফিরছেন অক্ষয় কুমার (Akshay Kumar ) ও প্রিয়দর্শন (Priyadarshan) যা আগেই উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে , ছবিতে অক্ষয়ের পাশাপাশি রয়েছেন তাবু, ওয়ামিকা গাব্বি,পরেশ রাওয়াল,রাজপাল যাদব -এর মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। এমনকি প্রয়াত অভিনেতা আসরানি -কেও দেখা যাবে এই ছবিতে। সব কিছু ঠিক থাকলে, আগামী ১০ এপ্রিল ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবি।

এখন শুধু অপেক্ষা অরিজিতের কণ্ঠে সেই ভালোবাসার জাদু আবার শোনার!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন