33.1 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

চেক বাউন্সে ‘বিগ বি’ ছায়া? রাজপাল-কাণ্ডে আইনজীবীর দাবিতে বাড়ল ধোঁয়াশা!

Aaj India desk, মুম্বই: চেক বাউন্স মামলা সাধারণত আর্থিক লেনদেনের বিরোধেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এবার সেই মামলাতেই উঠে এল বলিউডের ‘বিগ বি’-র নাম। কৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)-এর বিরুদ্ধে চলা চেক বাউন্স মামলায় তাঁর আইনজীবীর এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে—এই মামলায় কি সত্যিই কোনোভাবে যুক্ত আছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?

জানা গিয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় রাজপাল যাদবের (Rajpal Yadav) বিরুদ্ধে অভিযোগ ওঠে যে নির্দিষ্ট অঙ্কের চেক বাউন্স করেছে। বিষয়টি আদালতে গড়ায় এবং আইনি প্রক্রিয়া শুরু হয়। এই পর্যায়ে অভিনেতার আইনজীবী দাবি করেন, মামলার প্রেক্ষিতে কিছু নথি ও লেনদেনের প্রসঙ্গে অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) নাম উঠে এসেছে।

যদিও এই দাবি কতটা প্রাসঙ্গিক বা আইনি ভাবে কতটা গুরুত্বপূর্ণ—তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি কিন্তু খুব শিগগিরই জানা যাবে। এখনও পর্যন্ত আদালতে এমন কোনো পর্যবেক্ষণ বা নির্দেশ প্রকাশ্যে আসেনি, যেখানে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)অভিযুক্ত বা সরাসরি জড়িত বলা হয়েছে।

অনেক সময় ব্যবসায়িক বা প্রযোজনা সংক্রান্ত চুক্তিতে একাধিক ব্যক্তির নাম থাকতে পারে। কিন্তু তা মানেই ফৌজদারি দায় নির্ধারণ নয়। ফলে ‘নাম উঠেছে’ আর ‘দোষী সাব্যস্ত’—এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। তবে এখনও পর্যন্ত অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) এর তরফে এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজপাল যাদবও(Rajpal Yadav)প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি আপাতত আদালতের নথি ও আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ। একটি আর্থিক মামলা হঠাৎই তারকাখচিত রঙ পেলে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ে। তবে আদালতের চূড়ান্ত পর্যবেক্ষণ না আসা পর্যন্ত সব দাবি-প্রতিদাবি শুধুই আইনি লড়াইয়ের অংশ। ‘বিগ বি’ ছায়া আদৌ বাস্তব, নাকি শুধুই আইনি কৌশল—তা স্পষ্ট হবে সময়ই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন