28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর অরিজিৎ-.এর : ঘোষণায় মাথায় হাত ভক্তদের

স্নেহা পাল, কলকাতা : বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু হঠাৎই প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে তিনি জানান, ভবিষ্যতে আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট তিনি নেবেন না। এই ঘোষণা ঘিরে অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিস্ময় ও ব্যাকুলতা।

নিজের পোস্টে অরিজিৎ (Arijit Singh) লেখেন, “আমি আর নতুন কোনও প্লেব্যাক কাজ নেব না। এটি এক দারুণ যাত্রা ছিল।” তবে তিনি স্পষ্ট করে দেন, আগে নেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কাজ তিনি অবশ্যই শেষ করবেন এবং স্বাধীনভাবে সঙ্গীতচর্চা চালিয়ে যাবেন।

http://Facebook Link: https://www.facebook.com/share/p/172hnvMQHK/

নতুন অনুপ্রেরণার খোঁজে অরিজিৎ

এই সিদ্ধান্তের কারণ নিয়ে সরাসরি বিস্তারিত না জানালেও একটি প্রাইভেট সোশ্যাল মিডিয়া কথোপকথনে হালকা ছলে অরিজিৎ (Arijit Singh) ইঙ্গিত দিয়েছেন যে একাধিক কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন। তাঁর কথায়, সৃষ্টিশীল কাজে দ্রুত একঘেয়েমি এসে যায়, তাই নিজেকে নতুনভাবে অনুপ্রাণিত রাখতেই এই বিরতি।

অন্য একটি বার্তায় তিনি লেখেন, ভবিষ্যতে এমন কোনও গায়কের আবির্ভাব চান, যে তাঁকে অনুপ্রেরণা দিতে পারবে।

পরিচালনায় মন দিতে প্লেব্যাক থেকে বিরতি ?

ইন্ডাস্ট্রির একটি অংশের মতে, সাম্প্রতিক সময়ে বলিউডে অরিজিৎ সিং (Arijit Singh) প্রায় সর্বব্যাপী হয়ে উঠেছিলেন। অতিরিক্ত ব্যবহারের ফলে তাঁর গানগুলির বৈচিত্র্য কমে যাচ্ছিল বলেও শোনা যায়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্তকে শিল্পীসত্তা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

এদিকে বলিউড সূত্রে খবর, অরিজিৎ সিং (Arijit Singh) আপাতত পরিচালনায় মনোযোগ দিতে চান। একটি অ্যাডভেঞ্চার ছবির কাজ শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রযোজক মহাবীর জৈন। প্লেব্যাক থেকে সরে আসা আসলে তাঁর কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা কিনা, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

উল্লেখ্য, ২০০৫ সালে রিয়্যালিটি শো দিয়ে যাত্রা শুরু করা মুর্শিদাবাদের অরিজিৎ সিং (Arijit Singh) ২০১৩ সালে ‘তুম হি হো’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর একের পর এক হিট গানে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠ। ২০২৫ সালে Spotify এ সর্বাধিক অনুসৃত শিল্পীর তালিকায় শীর্ষে ছিলেন তিনি। তাই সাফল্যের শীর্ষে থাকাকালীন তাঁর এই ঘোষণা চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তমহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন