17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

জিয়াগঞ্জে অরিজিৎ-আমির গোপন সাক্ষাৎ! প্লেব্যাক ছাড়ার পর বলিউডের বাইরে নতুন অধ্যায়ের ইঙ্গিত?

মুর্শিদাবাদ: অরিজিৎ সিং (Arijit Singh)-এর জিয়াগঞ্জের বাড়িতে হঠাৎ হাজির মিস্টার পারফেকশনিস্ট আমির খান! কিন্তু কেন? জানা গিয়েছে, সোমবার কার্যত গোপনেই কলকাতা থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হন আমির খান (Aamir Khan)। ‘বন্ধু’ অরিজিতের বাড়িতে ‘ঘরের ছেলে’ হয়েই নাকি কদিন কাটাতে চান তিনি। যদিও, একথা প্রকাশ্যে আসতেই আশায় বুক বাঁধছে অরিজিতের (Arijit Singh) ভক্তমহল। তাহলে কি আমির খানের হাত ধরে আসতে চলেছে কোনও সুখবর?

প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন অরিজিৎ সিং

দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী, যার কন্ঠের জাদুতে মাতোয়ারা আট থেকে আশি, জিয়াগঞ্জের সেই মাটির ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) ‘প্লেব্যাক’ থেকে বিদায় নিয়েছেন। মঙ্গলবার সমাজমাধ্যমের একটি পোস্টে সেই কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী। যার পর থেকেই কার্যত হৃদয় ভেঙেছে তাঁর ভক্ত থেকে শুরু করে সঙ্গীত ও বিনোদন জগতের একাধিক মানুষের।

অনেকেই আবার মনে করছেন, এই অবসরে নিজেকে ‘অন্য কিছুর জন্য’ তৈরি করতে চলেছেন সঙ্গীতশিল্পী। অন্যদিকে, নিন্দুকদের মত এটা সম্ভবত অরিজিতের প্রচার কৌশল! এই আবহে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আমির খানের (Aamir Khan) সশরীরে হাজির হওয়ায় স্বাভাবিকভাবেই চড়ছে জল্পনার পারদ।

‘দঙ্গল’ থেকে অরিজিৎ-আমিরের বন্ধুত্ব

প্রসঙ্গত, দঙ্গল ছবির সময় থেকেই মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Aamir Khan) সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায় অরিজিতের। কয়েকদিন আগে জল্পনা ওঠে, বলিউডের বাইরে আমির-অরিজিতের (Arijit Singh) একটি যৌথ প্রোজেক্টের কাজ চলছে। আমিরের হঠাৎ জিয়াগঞ্জ যাওয়া কি সেই কাজের উদ্দেশ্যেই? তাই যদি হয় তাহলে কোন উদ্যোগে হাত মেলাতে চলেছেন দুই তারকা? এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না হলেও কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন