Aaj lndia Desk, মুম্বই: বলিউড তারকা আহান পাণ্ডে (Ahaan Panday ) তাঁর ডেবিউ ছবি সাইয়ারা (Saiyaara) মুক্তির পরেই জীবনের এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, যে ছবির মুক্তির ঠিক পরপরই তাকে একটি ছোট ও অত্যন্ত যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার করতে হয়েছে, যেটা তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি হিসেবে মনে করছেন ।
আহান (Ahaan Panday) জানিয়েছেন, কয়েক বছর আগে একটি স্নোমোবাইল দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। ফলে তার কাঁধে ‘সাবলাক্সেশন’ (subluxation ) নামে একটি সমস্যা দেখা দেয়, যা তার নিয়মিত শরীরচর্চা ও ফিটনেস লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায়। তারপরই তিনি বলেন , সাইয়ারা মুক্তির পর সরাসরি সেই সমস্যার সমাধানে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
তিনি এও বলেন, চিকিৎসকরা তাঁকে সতর্ক করেছিলেন, যে এই সার্জারির পরে তাঁর ফিটনেস প্রায় ‘শূন্য’ স্তরে নেমে যাবে , পুনরায় শক্তি ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সময় প্রয়োজন হবে। যদিও অস্ত্রোপচারটি জটিলই ছিল তবুও আহান ধীরে ধীরে নিজেকে পুনরায় ফিট করে তুলেছেন। এখন তিনি পরিচালক আলি আব্বাস জাফরের ( Ali Abbas Zafar) পরবর্তী ছবির জন্য নিজেকে পুনরায় তৈরি করছে , তাঁর পরবর্তী একশন সিনেমার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে ।
‘আমি এমন এক অবস্থায় পৌঁছেছিলাম যেখানে নড়াচড়া করাও কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে আবার সঠিক স্তরে নিয়ে আসাটাই ছিল আমার মূল প্রেরণা ‘ , বলেন আহান। কয়েক মাস প্লাস্টার হাতে থাকায় এবং সীমিত নড়াচড়ার মধ্যে সময় কাটলেও বাইরের কেউ তাঁর পরিস্থিতি টের পাননি।
তবে আপাতত দর্শক তার সুপারহিট সাইয়ারা পর নতুন ছবি জন্য অপেক্ষার দিন গুনছেন।


