Aaj India Desk,মুম্বই: কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bacchan) দুজনই ইন্ডাস্ট্রি পরিচিত মুখ ।
সময়ে অসময়ে প্রায়ই খবরের শিরোনামে দেখা যায় তাদের , তবে এবারের ঘটনাটা একদম ভিন্ন। বলিউডের সবচেয়ে প্রশংসিত বাবা-ছেলের বন্ধন এ কথা বলার অবকাশ রাখে না ।
সম্প্রতি ৮১ বছর বয়সী এই অভিনেতা তাঁর ব্যক্তিগত ব্লগে একটি আবেগী পোস্টে ছেলে অভিষেক বচ্চন কে নিয়ে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন ,তিনি বলেছেন, যখন তিনি মানসিকভাবে অসন্তুষ্ট অনুভব করছিলেন ঠিক তখনই অভিষেক (Abhishek Bacchan) হঠাৎ তাঁর ঘরে এসেছিলেন কোনো রকম অগ্রিম সংবাদ ছাড়াই, আর সেই ছোট মুহূর্তেই সমস্ত উদ্বেগ ও নেতিবাচক ভাবনাকে খুব দ্রুত দূর করে দিয়েছেন।
প্রবীণ অভিনেতা অমিতাভ আরও লিখেছেন যে তাঁর ছেলে “একজন সুন্দর, সহানুভূতিশীল সঙ্গী, বন্ধু এবং আরও অনেক কিছু” এমন একজন ব্যক্তি, যিনি শুধু পুত্রই নন, বরং জীবনের বিভিন্ন দিকেই তাঁর শক্তি ও সমর্থনের মতো কাজ করেন। এই মন্তব্যটি তাঁদের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ককে তুলে ধরে।
১৯৭৩ সালের জুন মাসে অভিনেতা ও রাজনীতিবিদ জয়া বচ্চনকে বিয়ে করেন অমিতাভ। তাঁর দুই সন্তানের নাম শ্বেতা এবং অভিষেক। বছরের পর বছর ধরে, বচ্চন পরিবার বলিউডের সবচেয়ে ঘনিষ্ঠ পরিবারগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, যেখানে অমিতাভ এবং অভিষেক উভয়ই প্রায়শই জনসমক্ষে একে অপরের কাজ এবং চরিত্রের প্রশংসা করেন।
তবে এই দৃশ্য যেন অতীতের সমস্ত প্রশংসা কে হার মানাতে পারে ।


