22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

হিংসার ক্ষত নিয়েই ভোটের ময়দানে! কার পক্ষে দাঁড়ালেন নিহতদের স্ত্রী?

Aaj India Desk, মুর্শিদাবাদ: নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে একের পর এক চমক দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে। কোথাও প্রার্থী হিসেবে উঠে আসছেন তামান্নার মা, কোথাও আবার তিলোত্তমার মা। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সামশেরগঞ্জের হিংসার ঘটনায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রীরাও। ভোটের ময়দানে বিজেপি (BJP)-এর হয়ে প্রচারে নামছেন হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস।

সূত্রের খবর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষের সমর্থনে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মহিলা মোর্চার উদ্যোগে ধুলিয়ানে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার দুপুরে ধুলিয়ান পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌর ভবনের অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হয় সেই সভা। মহিলা মোর্চার এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত পিতা-পুত্রের পরিবারের সদস্যরা। সেখানে দেখা যায় হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস এবং চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাসকে। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।

জানা গেছে, বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই সম্মেলনে যোগ দেন পারুল দাস ও পিঙ্কি দাস। শুধু এই সভাতেই নয়, আগামী দিনে বিজেপির হয়ে ভোট (West Bengal Assembly Election 2026) প্রচারেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে এই শাশুড়ি-বৌমাকে। হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস বলেন, “শুরু থেকেই বিজেপি আমাদের পাশে ছিল। আমাদের জন্য সব রকমভাবে সাহায্য করেছে। তৃণমূলের কেউ আসেনি, এমনকি আমার নিজের দলের লোকজনও আসেনি।”

উল্লেখ্য, নিহতদের পরিবার পূর্বে বামপন্থী কর্মী-সমর্থক হিসেবে পরিচিত ছিল। যদিও বিজেপির অভিযোগ, বাম শিবির থেকে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়নি। তবে একসময় বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukhopadhyay) এবং মহম্মদ সেলিম (Mohammed Salim) তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অন্যদিকে, বিজেপির তরফে এই পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করা হয়েছিল বলেই দাবি করা হচ্ছে। শেষ পর্যন্ত সেই প্রেক্ষাপটেই এবার ভোটের প্রচারে নামলেন নিহতদের স্ত্রীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন