21.1 C
Kolkata
Thursday, March 5, 2026
spot_img

যুদ্ধের আঁচে সোনার দাম ঊর্ধ্বমুখী, সঙ্কটে সাধারণ মানুষ—কত দূর যাবে এই উত্থান?

Aaj India desk,কলকাতা: যুদ্ধ যেন থামার নাম নিচ্ছে না আর তার ছায়া এসে পড়ছে বাজারের ওপর। কখনও শোনা যাচ্ছে বোমার শব্দ, কখনও আবার শোনা যাচ্ছে সোনার (Gold price) বাজারে অস্থিরতার হিসেব।

পশ্চিম এশিয়ার উত্তেজনা এখন শুধুই রাজনীতির বিষয় নয়, ছুঁয়ে ফেলেছে সাধারণ মানুষের সংসারের হিসেবও।

মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিস্থিতিতে বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগের খোঁজ বাড়ছে। বিশেষ করে Israel ও Iran–এর মধ্যে উত্তেজনা বাড়তেই সোনার দাম (Gold price) হু হু করে উঠছে। এর মতে, যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই সেফ হেভেন হিসেবে সোনার (Gold price) চাহিদা বাড়ছে।

দেশের কমোডিটি বাজারে Multi Commodity Exchange of India–তে সোনার (Gold price) দাম এপ্রিল-এ মানে ফিউচারে দাম ইতিমধ্যেই ১.০৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৬২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমনকি রুপোর দামও লাফ দিয়েছে প্রায় ২ শতাংশের মতো।

কিন্তু এই উত্থান যতটা বাজারকে উচ্ছ্বসিত করছে, ততটাই আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মনে। বিয়ের বাজার থেকে শুরু করে গয়না কেনা কিংবা ভবিষ্যতের সঞ্চয়—সব ক্ষেত্রেই সোনার (Gold price) ওপর নির্ভরতা রয়েছে অনেক পরিবারের। শোনা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে আগামী দিনে সোনার দাম (Gold price) আরও বাড়তে পারে। সেটা ১ লক্ষ ৭৫ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকার রেঞ্জে-ও হতে পারে।

আবার শুধু সোনা নয়, বিশ্ব অর্থনীতির ওপর চাপ বাড়ছে জ্বালানি তেলের দামেও। ব্যারেল প্রতি তেলের দাম ৭৫ ডলার ছাড়িয়ে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে তা ৮০ ডলারের গণ্ডিও পেরোতে পারে বলে জানা গেছে।

মানুষের চোখ এখন ভবিষ্যতের দিকে। অনেকে ভাবছেন, যুদ্ধের বাজারে আর কতটা নিরাপদ থাকবে তাদের সঞ্চয়? বাজার বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহ বিশ্ব রাজনীতির গতিপথই ঠিক করে দেবে সোনার দাম (Gold price)। তবে প্রশ্ন একটাই—শান্তি ফিরবে কবে, আর স্বস্তি ফিরবে কার জীবনে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন