পৌলমী ব্যানার্জী,কলকাতা: ইউটিউবে চোখধাঁধানো ভিডিও। সেখানে দাবি—মাত্র ৮০ টাকায় দেড় হাজারি জিন্স! ৫০ টাকায় হাজার টাকার টি-শার্ট! মহিলাদের দামী পোশাক মাত্র ১০০ টাকা! এই লোভনীয় অফারের টানে মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী(Buisnessman)ছুটে এসেছিলেন ডোমজুড়–এর হাটে। কিন্তু সস্তার সেই স্বপ্ন শেষ পর্যন্ত পরিণত হলো ৫০ হাজার টাকার ক্ষতির গল্পে। কীভাবে ঘটল এই প্রতারণা?
জানা গেছে ইউটিউবে একটি ভিডিও দেখে ওই ব্যবসায়ী(Buisnessman)বিশ্বাস করেন যে সেখানে কম দামে ব্র্যান্ডের পোশাক বিক্রি হচ্ছে। তিনি দেখেছিলেন ভিডিওতে যে দামী জিনিস প্রায় অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে। সেই আশাতেই তিনি ডোমজুড়ের হাটে আসেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন, বাস্তব চিত্র ভিন্ন, একদমই আলাদা।
অভিযোগ তিনি বলেন, পোশাক কেনার আগে তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া হয়। পরে বোঝানো হয়, আরও কিছু প্রসেসিং চার্জ দিতে হবে। এইভাবে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে দাবি ওই ব্যবসায়ীর(Buisnessman)। পরে তিনি বুঝতে পারেন, ভিডিওটি ছিল প্রতারণার ফাঁদ। এরকম কিছুই ছিল না।
এবারে এখানে একটাই প্রশ্ন ওঠে যে তিনি আগের দিয়ে সতর্ক ছিলেন না? ভিডিওটি কি সত্যিই কোনো ভেরিফায়েড দোকানের ছিল? পুলিশ কি ইতিমধ্যে অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছে?
এ বিষয়ে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ সাইবার ক্রাইম থানা।
পুলিশ জানিয়েছে, ভিডিওর উৎস, টাকা লেনদেনের মাধ্যম এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে কেনাকাটার আগে যাচাই করার পরামর্শও দিয়েছে পুলিশ।
সতর্ক বার্তা-
সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক কম দামের অফার দেখলে সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে অজানা বিক্রেতার ভিডিও বিশ্বাস করার আগে দোকানের বৈধতা যাচাই করা দরকার।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়। আশা করা যাচ্ছে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে। আপাতত, অনলাইনে সস্তার অফারের আড়ালে নতুন প্রতারণার জাল কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখাই তদন্তের মূল লক্ষ্য।


