31 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

শুরুতেই ব্রেক! মোদীর এই ২ মিনিটে লুকিয়ে কোন বড় বার্তা?

Aaj India Desk, পূর্ব বর্ধমান: প্রথম দফার ভোটের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগেই রাজ্যের মাটিতে চূড়ান্ত গতিতে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল (TMC), বিজেপি (BJP)-সহ সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই দলীয় প্রার্থীদের সমর্থনে আজ সভা করতে পূর্ব বর্ধমানের কাটোয়া (Katwa)-য় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

সভাস্থলে পৌঁছে দলীয় কর্মী-সমর্থকদের বিপুল উচ্ছ্বাসের মধ্যেই বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন তিনি। তবে পূর্ণাঙ্গ ভাষণ শুরুর আগেই হঠাৎ করেই সবার কাছে ‘২ মিনিট’ সময় চান প্রধানমন্ত্রী। মুহূর্তের মধ্যেই তৈরি হয় কৌতূহল-কেন এই বিরতি? সেই প্রশ্নের উত্তর নিজেই দেন মোদী। তিনি জানান, “এই নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন, তাঁরা একটু সামনে আসুন। যারা বিধানসভা নির্বাচনে লড়ছেন, তাঁরা এগিয়ে আসুন। আমি দুই মিনিট সময় নিয়ে আমাদের সব প্রার্থীর সঙ্গে দেখা করে আসছি, তারপর আবার সভা শুরু করব”। উল্লেখ্য, এদিন মোট ১৫ জন দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী।

কাটোয়ার সভায় জনসমাগম দেখে দৃশ্যতই উচ্ছ্বসিত হয়ে পড়েন মোদী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের যেখানেই গিয়েছি, প্রতিবারই আপনারা আগের সভার রেকর্ড ভেঙে দিয়েছেন। একটা কথা বলি? আমার অনুভূতির কথা বলি? আমার জীবনের বড় অংশ কেটেছে গুজরাতে। কিন্তু সেখানে যদি সকাল ১১টা বা ১২টার সময় কোনও সভা করতে হত, তাহলে এত বড় জমায়েত সম্ভব হত না। আপনারা সত্যিই আমাকে অবাক করে দিয়েছেন।”

এরপর হেলিপ্যাডে নামার সময়ের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সকাল সকাল এত মানুষের ভিড় দেখেছি, সবাই আশীর্বাদ দিতে এসেছেন। আপনাদের এই ভালবাসা, এই স্নেহ সত্যিই আমাকে অভিভূত করে”। বর্ধমানের মাটিতে হাজার হাজার মানুষের এই সমাবেশকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। মোদির কথায়, “এই ভিড়ই ইঙ্গিত দিচ্ছে-বাংলায় পরিবর্তন আসছে। আজকের এই দৃশ্য আসলে ৪ মে-র ফলাফলের ট্রেলার।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন